শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When Sanjay Dutt Expressed His Wish To Make Deepika Padukone His Fourth Wife details inside

বিনোদন | দীপিকাকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করে ফের বড়সড় বিতর্কে সঞ্জয় দত্ত! নিন্দায় সরব নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ০১ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সঞ্জয় দত্ত মানেই যেন ‘লার্জার দ্যান লাইফ’ এক চরিত্র , সে অন-স্ক্রিন হোক কিংবা অফ-স্ক্রিন। কেরিয়ারের শিখরে জঙ্গিযোগ হোক অথবা জেল থেকে কামব্যাক করে ফের বলি-নায়কদের প্রথম সারিতে ফেরা হোক। কিংবা মাদকযোগে এবং একইসঙ্গে চূড়ান্ত নারীসঙ্গ -সবমিলিয়ে সঞ্জয় দত্ত আর পাঁচজন তথাকথিত বড় মাপের বলি-তারকাদের থেকে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। বিশেষ করে, সঞ্জয়ের নারীসঙ্গ এবং বান্ধবীদের নানান রঙিন কিসসা তো সর্বজনবিদিত। একবার দীপিকা পাড়ুকোনকেও বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ‘সঞ্জু বাবা’! 

 

সঞ্জয় নিজেই জানিয়েছিলেন, তাঁর বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তাঁর চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি মুগ্ধ তিনি। পুরনো এক সাক্ষাৎকারে খলনায়ক ছবির প্রসঙ্গ উঠলে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, সে ছবির জনপ্রিয় ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? একমুহূর্ত সময় না খরচ করে প্রায় সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। তারপরেই রণবীর সিংয়ের বর্তমান ঘরনিকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, তাঁর বয়সটি যদি আর একটু কম হতো দীপিকাকেই বিয়ে করতেন তিনি! 

 

নেটপাড়া অবশ্য মোটেই ভালভাবে নেয়নি সঞ্জয়ের এই বক্তব্য। ‘কেজিএফ ২’ অভিনেতার বিরূদ্ধে নিন্দায় সরব হয় নেটপাড়া। কেউ লেখেন, “প্রকাশ্যেই যদি এঁরা এসব কথা বলতে পারেন, তাহলে আড়ালে কেমন ধরনের কথাবার্তা বলেন?" অন্য এক নেটপাড়ার বাসিন্দা লেখেন, “এই কথা শুনে আমার-ই কেমন কেমন লাগছে। সেক্ষেত্রে দীপিকার কথা ভেবে সত্যিই খারাপ লাগছে।”


প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। তার পরে ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সেই বছরই মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া