শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

salim khan says salman khan wants his wife to give up career and stay home

বিনোদন | হবু স্ত্রীকে এই কাজ করতে দিতে চান না বলেই বিয়ে হচ্ছে না সলমনের? খুল্লাম খুল্লা সেলিম খান!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের বিয়ে নিয়ে আলোচনা বরাবরই। ৫৯ ছুঁয়ে আজও অবিবাহিত এই বলি-তারকা। বিভিন্ন সময়ে একাধিক তারকা-অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবু শেষমেশ সেই প্রেম গিয়ে পৌঁছতে পারেনি ছাদনাতলা পর্যন্ত। সলমন কি আদৌ বিয়ে করতে বিয়ে করতে চান? এ বিষয়ে একবারই মুখে খুলেছিলেন তাঁর বাবা সেলিম খান। 


এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “সলমনের এই বিষয়টা বুঝতে পারছি না... ওর ভাবনাচিন্তায় অদ্ভুত এক দ্বন্দ্ব রয়েছে।সাধারণত একসঙ্গে কাজ করতে করতেই প্রেমে পড়েন সলমন। তাঁরা মানুষ হিসাবে যেমন ভাল আর তেমন ভীষণ সুন্দরীও। কাজ করতে করতেই ঘনিষ্ঠতা হয় সলমনের। তাই ওঁর বেশিরভাগ প্রাক্তন প্রেমিকারা ওঁর সহকর্মী ছিলেন।”  

তবে সেলিম আরও জানান, প্রেমে পড়ার পরে সলমনের দৃষ্টিভঙ্গি নাকি বদলে যায়। প্রেমে পড়লে সেই নায়িকার মধ্যেই মায়ের গুণ খুঁজতে থাকেন তিনি। “সম্পর্কে জড়ানোর পর সেই মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করে সলমন। প্রেমিকার মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে। আর ঠিক এখানেই ভুল করে সলমন। কেন একজন কর্মমুখী মহিলা সবকিছু ছেড়েছুড়ে ঘরকন্নায় মন দেবেন? এটা সম্ভব নয়।” সেলিমের মতে, কর্মমুখী মহিলাদের পক্ষে সম্ভব নয় সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া, তাদের ব্যাগ গুছিয়ে দেওয়া অথবা তাদের হোমওয়ার্ক হয়েছে কি না তার খোঁজ নেওয়া-এই কাজগুলো করা। 

এইমুহূর্তে সিকান্দর ছবির শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সলমন। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। এর পাশাপাশি চলছে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এর সঞ্চালনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া