শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: জীবনের নয়া ইনিংস শুরু করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। পাত্রী রূপটান শিল্পী রোজা আহমেদ। গত ৪ জানুয়ারি, শনিবার রাতে নবদম্পতির সাজে রোজার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন স্বয়ং তাহসান! ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে নেটপাড়া।
সম্প্রতি এক সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তাহসান। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বিয়ের পর অনুভূতিটা ঠিক কেমন? শোনামাত্রই হাসির রোল ওঠে বৈঠকে। হাসি চাপতে পারেননি তাহসান নিজেও। এরপর হাসিমাখা মুখেই তিনি জানান, “বিয়ের পর অনুভূতি? আচ্ছা। এর জবাব অনেকভাবেই দেওয়া যায়। আসলে, আমাদের দেশের মানুষের রসবোধটা অন্যদের থেকে একটু আলাদা। আমরা সবকিছুতে মজা খুঁজে পাই না। পেলেও তা ঠিক মতো অন্যদের কাছে পৌঁছে দিতে পারি না। কারণ জাতিগতভাবে আমরা মনে হয় যেকোনও বিষয় একটু বেশি-ই কাটাছেঁড়া করি। অনেক দেশেই দেখবেন স্ট্যান্ড-আপ কমেডি হয়। আমাদের দেশে কিন্তু সেসব হয় না। এই কারণে এই প্রশ্নের জবাবটা যেভাবে মজা করে দেওয়ার ইচ্ছে ছিল, তা পারব না। তবে ওকে বিয়ে করার অনুভুতিটা অসাধারণ। আশীর্বাদের মতো।”
এরপর সামান্য থেমে নিজস্ব ছন্দে তাহসান ফের বলে ওঠেন, " তাছাড়া এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কিছু বলে তা চর্চার বিষয়ে আনতে চাই না। তারকা তকমার বাইরে আমি একজন সাধারণ মানুষ। বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। তবে এটুকু বলব আমি সৌভাগ্যবান। মনের মত একজন সঙ্গিনী পেয়েছি, যে পাশে থাকলে আমার মুখে হাসি থাকে। তাই, ভীষণ খুশি আমি। বিয়ে করেছি, অনুরাগীদের জানাব ভেবেই রেখেছিলাম তাই জানালাম।” এরপর মিথিলার প্রাক্তনের উদ্দেশ্যে প্রশ্ন ভেসে আসে, যাঁর এত নারী-অনুরাগী তিনি কি দেখে রোজা আহমেদর প্রেমে পড়লেন? রোজা-র কোন স্বভাবটা তাঁকে সবথেকে মুগ্ধ করে? আকর্ষণ করে? মৃদু হেসে তাহসানের জবাব, “দেখুন, এগুলো তো অত্যন্ত ব্যক্তিগত বিষয়। ক্যামেরার সামনে সেসব বলা রুচিশীল নয়। কেন রোজার প্রেমে পড়েছি, কেন তাঁকে ভালবাসি এগুলো আমাদের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার।এখন চারপাশেই নেতিবাচক ভাবনা ঘোরাফেরা করছে। আমাদের দেশে একটু বেশি-ই।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি