শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Zinia Sen and shiboprosad mukherjee files police complain against trolling and deepfakes of her by Dev fans

বিনোদন | ‘খাদান’-নায়কের ভক্তদের কুৎসিত কটাক্ষ, পুলিশি অভিযোগ দায়ের করে আর কী বললেন শিবপ্রসাদ-জিনিয়া?

Reporter: Syamsri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা-সাংসদ দেবের অনুরাগীরা অকথ্য ভাষায় আক্রমণ করেছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। 'বহুরূপীর নায়ক-পরিচালক চুপ থাকলেও তাঁর স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন সমাজমাধ্যমেই প্রতিবাদ জানিয়েছিলেন। সংযতভাবে, যুক্তি সাজিয়ে। উল্টো প্রান্ত থেকে কুৎসা তো থামেইনি, বরং পাল্লা দিয়ে বেড়েছে শাসানি! ট্রোলাররা কেউ কেউ নিজেদের ‘দেবীয়ান’ বলেও পরিচয় দিয়েছেন। দেব-ভক্ত বলে পরিচয় দেওয়ায় নেটিজেনদের তরফে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে ভবিষ্যতে শিবপ্রসাদ যেন দেবের সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে নিজের ছবির মুক্তির তারিখ ঠিক না করেন। এরপর কৃত্রিম মেধার সাহায্য নিয়ে বিকৃত করা হয়েছে জিনিয়ার ছবি। এবং সেই বিকৃত ছবি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘খাদান’ নায়কের ‘ভক্ত’দের তরফে!  

 

এরপরেই এদিন খ্যাতনামী দম্পতিকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবন থেকে! সেখানে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়া। সমাজমাধ্যমে আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে সেই ছবি। প্রশ্ন উঠেছে, তবে কি দেব-ভক্তদের 'কর্মকাণ্ড'-এর বিষয়ে নালিশ জানাতে সেখানে হাজির হয়েছিলেন তাঁরা? উত্তর খুঁজতে জিনিয়া সেন-এর সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।  কাটা, কাটা, শব্দে স্পষ্টভাবে জিনিয়া বলে ওঠেন, “হ্যাঁ, গিয়েছিলাম ভবানী ভবনে। তারপর রবীন্দ্র সরোবর থানায় গিয়ে পুলিশি অভিযোগ-ও দায়ের করেছি।” শিবপ্রসাদ-পত্নীর অভিযোগটা ঠিক কী? জবাব এল, “কৃত্তিম মেধা ব্যবহার করে যাঁরা আমার ছবি বিকৃত করছেন তাঁদের পরিচয় বের করতে হবে। এবং তারপর অভিযুক্তদের নামে মানহানির মামলা দায়ের করব। পুলিশের তরফে যথেষ্ট আশ্বাস পেয়েছি। বলা হয়েছে, দ্রুত তদন্ত শুরু করবেন। অভিযোগের প্রেক্ষিতে আমাদের তরফে যা, যা জমা দেওয়ার তা দিয়েছি।”

 

এখনও কি দেবের তরফে কোনও ফোন এসেছে তাঁর অথবা শিবপ্রসাদের কাছে? রাখঢাক না করেই জিনিয়ার জবাব, “না, যে বিশেষ মানুষের  নাম তুললেন, তাঁর তরফে কোনও ফোন পাইনি! যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁরা আমার শুভানুধ্যায়ী, তাঁরা ফোন করেছেন, খোঁজ নিয়েছেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া