মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Martin Guptill announced that he is retiring from International cricket

খেলা | এক থ্রোয়ে ভেঙে দিয়েছিলেন ধোনির উইকেট, বিশ্বকাপ ফাইনালে যাওয়ার স্বপ্নও শেষ হয়েছিল ভারতের, সেই কিউয়ি তারকা অবসর নিলেন

KM | ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। ব্ল্যাকক্যাপসদের হয়ে তিন ফরম্যাটে  ৩৬৭টি ম্যাচ খেলেছেন। ২৩টি সেঞ্চুরি হাঁকান তিনি। সাদা বলের ক্রিকেটে অসংখ্য রেকর্ড তাঁর নামের পাশে।

টি-টোয়েন্টি ফরম্যাটে গাপ্তিলই কিউয়িদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২২টি ম্যাচে ৩৫৩১ রান করেন গাপ্তিল। ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানকারী ব্যাটার। গাপ্তিলের আগে রয়েছেন কেবল রস টেলর ও স্টিফেন ফ্লেমিং। ২০০৯ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় গাপ্তিলের। প্রথম কিউয়ি ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডতে সেঞ্চুরি হাঁকান তিনি। ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছিলেন। পরের বছর আইসিসির বিশ্বসেরা ওয়ানডে একাদশে জায়গা পান গাপ্তিল। 

২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭ রান রেকর্ড। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের  কোনও ক্রিকেটার হিসেবে এটাই প্রথম দ্বিশতরান বিশ্বকাপে। এছাড়াও ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৮৯, ২০১৭ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে অপরাজিত ১৮০ রান কে ভুলতে পারেন? 
টি-টোয়েন্টি ফরম্যাটে গাপ্তিল দুটো স্মরণীয় সেঞ্চুরি করেন। ২০১২ সালে ইস্ট লন্ডনে ৬৯ বলে অপরাজিত ১০১ এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৪ বলে ১০৫। ২০২২ সালে নিউজিল্যান্ডের হয়ে শেষবার খেলতে দেখা গিয়েছিল গাপ্তিলকে। বিদায়বেলায় গাপ্তিল বলেছেন, ''আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাই। বিশেষ করে মার্ক ও ডোনেলকে ধন্যবাদ জানাব। অনূর্ধ্ব ১৯ থেকে আমাকে কোচিং করাচ্ছেন উনি। সবসময়ে আমার পাশে ছিলেন এবং আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন।'' 

তবে গাপ্তিল যতই বড় সেঞ্চুরি করুন না কেন, ভারতীয়দের স্বপ্ন ভঙ্গ করেছিলেন তিনিই। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে গাপ্তিলের লম্বা থ্রো ধোনির স্টাম্প ভেঙে দেয়। ধোনি ফিরতেই ভারতের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া