মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সময়টা সত্যিই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর এবার টেস্ট ব়্যাঙ্কিংয়েও অনেকটা নীচে নেমে গেলেন তারকা ক্রিকেটার। টেস্টে ব্যাটারদের তালিকায় কোহলির বিশ্বব়্যাঙ্কিং ২৭। গত ১২ বছরে যা সবচেয়ে খারাপ। এর আগে ২০১২ সালে ৩৬ নম্বরে ছিলেন কোহলি। তখন টেস্ট ক্রিকেটে তাঁর বয়স ছিল সবে এক বছর। সেই একবারই টেস্টে প্রথম ২৫ ব্যাটারের বাইরে ছিলেন বিরাট। তারপর থেকে ব়্যাঙ্কিংয়ে কখনও এতটা নীচে নামেননি তারকা ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার খেসারত দিতে হল।
অন্যদিকে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে একনম্বর স্থান ধরে রাখলেন যশপ্রীত বুমরা। কেরিয়ার সেরা ৯০৮ রেটিং পয়েন্ট ভারতীয় পেসারের। পিঠের চোটের জন্য সিডনিতে দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলেও, গোটা সিরিজের পারফরম্যান্সের বিচারে প্যাট কামিন্সের থেকে এগিয়ে থাকলেন বুমরা। শেষ টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে দ্বিতীয় স্থানে উঠে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বুমরার ধারাবাহিকতা ভারতীয় বোলারদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দল হারলেও টেবিলের মগডালে নিজের জায়গা ধরে রাখেন তারকা পেসার।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ৬১ রান ঋষভ পন্থকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে দিল। টেস্ট ব্যাটারদের তালিকায় ৯ নম্বরে উঠে এলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। স্কট বোল্যান্ডের সঙ্গে বোলারদের মধ্যে ন'নম্বরে থাকলেও অলরাউন্ডারদের তালিকায় একনম্বর জায়গা নিজের দখলে রাখেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ২৯ ধাপ ওপরে উঠে প্রথম দশে ঢুকে পড়লেন অজি পেসার। এই উত্থানে নজির সৃষ্টি করেন বোল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। অলরাউন্ডারদের তালিকায় এগোলেন মার্কো জ্যানসেন। দ্বিতীয় স্থানে উঠে আসেন প্রোটিয়া অলরাউন্ডার। জোড়া অর্ধশতরানের পর ক্রমতালিকায় এগোন বাবর আজমও। টেস্ট ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি