শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bollywood actor Manoj Bajpayee recently reflected on his Sonchiriya movie co star Sushant Singh Rajput s death

বিনোদন | ‘…নইলে মারা পড়বি’, সুশান্তকে বারবার কী বলে সাবধান করতেন? প্রথমবার মুখ খুললেন মনোজ বাজপেয়ী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ২১ : ১০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।  ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘সোনচিড়িয়া’-সহ বেশ কিছু ছবিতে নজর কেড়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তবে মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল জীবন। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। অভিনেতা কি আত্মহত্যা করেছেন? না তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? অভিনেতার রহস্যমৃত্যুতে নাম জড়িয়েছিল তাঁর সেই সময়ের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। আজও সুশান্তের মৃত্যু ঘিরে জল্পনা শেষ হয়নি। এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন মনোজ বাজপেয়ী। 

 

সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে উঠেছিল সুশান্তের নাম। খানিক আবেগপ্রবণ ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজখ্যাত এই বলি-অভিনেতা জানালেন, সুশান্তের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। এতটাই তাঁর কাছের ছিলেন সুশান্ত। মনোজ জানান, তিনি সুশান্তকে পরামর্শ দিয়েছিলেন 'গায়ের চামড়া মোটা করার'। তবেই বলিপাড়ার রাজনীতি, ঠকানো, নানান প্রত্যাখ্যানের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে। “কতবার বলেছিলাম ওকে এই কথা। গায়ের চামড়া মোটা কর নইলে মারা পড়বি। আমার গায়ের চামড়া এতটা মোটা বলেই টিকে গিয়েছি বলিপাড়ায়। এত প্রত্যাখ্যাত হয়েছিল বলিউডে যে গায়ের চামড়া এমনিই পুরু হয়ে গিয়েছে। আমি হয়তো পেরেছি, আমার অনেক বন্ধু তা পারেনি। তাই তারা সেই প্রত্যাখ্যানগুলো সামলাতে পারেনি।”

 

মনোজ আরও বলেন, “সুশান্ত খুব খামখেয়ালি ছিল। আমার মতো।  সোনচিড়িয়া র শুটিংয়ে আমার একসঙ্গে সময় কাটিয়েছি। তখনই দেখতাম সাংঘাতিক বই পড়ত ও। শুটিংয়ের মাঝে, বাইরে। গোগ্রাসে গিলত বই। বিভিন্ন বিষয় ওঁর আগ্রহ ছিল। জ্ঞান-ও ছিল। আর যাই হোক, পাগল ছিল না সুশান্ত। ওঁর শেষমেশ কী হল কেউ জানে না, আজও সবাই আলোচনা করে যাচ্ছেন, জল্পনা করছেন...”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া