মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে কমছে তাপমাত্রা। বাতাসের আর্দ্রতার পরিমাণও বেশ কম। এই ঠান্ডার আমেজেই প্রকট হয় শ্বাসকষ্টের সমস্যা। সঙ্গে যুক্ত হয় সর্দি-কাশি-জ্বর। সম্প্রতি এইচএমপিভি ভাইরাস নিয়ে বেড়েছে আতঙ্ক। হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর ক্ষেত্রেও ফুসফুসে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই শীতকালে সুস্থ থাকতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে যাঁদের অ্যালার্জি কিংবা হাঁপানির সমস্যা রয়েছে, তাঁদের সতর্ক থাকা প্রয়োজন।
শীতকালে ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ে। কারণ শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায়। বায়ুদূষণে বাড়ে ধূলিকণার পরিমাণ। বাতাসে ভাসমান বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়ার এবং ধূলিকণার আক্রমণে সবচেয়ে প্রথমে আক্রান্ত হয় ফুসফুস। কারণ, নাক দিয়ে অক্সিজেন নেওয়ার সময়ে শ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়ে সব কিছু সরাসরি ফুসফুসে পৌঁছয়। তারপরই তা মিশে যায় রক্তের সঙ্গে। সেখান থেকেই নিউমোনিয়া থেকে সাধারণ সর্দি, অ্যাজমা, সিওপিডি-র মতো শ্বাসকষ্টের রোগের প্রকোপ দেখা যায়। তাই ঠান্ডার মরশুমে ফুসফুসকে সুস্থ থাকতে কী কী নিয়ম মেনে চলবেন?
শীতকালে বায়ুদূষণ থেকে বাঁচতে বাইরে বেরলে মাস্ক ব্যবহার করুন।
পরিছন্ন রাখুন নিজের চারপাশ। যে কোনও সংক্রমণ এড়াতে ঘরের ভিতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ঘরের ধুলোও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।
শীতকালে ধূমপানের অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। শ্বাসকষ্টের সমস্যা থাকলে শীতে ধূমপানে ফুসফুসের উপর বাড়তি চাপ পড়ে। তাছাড়াও একে বায়ুদূষণের বাড়বাড়ন্ত, তার উপর ধূমপানের প্রভাব পড়ে প্যাসিভ স্মোকারদের উপরও।
ফুসফুসের কার্যকারিতা ভাল রাখতে গেলে শ্বাস-প্রশ্বাসের বিশেষ কিছু ব্যায়াম অভ্যাস করুন। তবে খেয়াল রাখবেন, যে ব্যায়ামই করুন না কেন, তা যেন পরিমিত হয়। অতিরিক্ত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে অনেকের ক্ষেত্রেই আবার হাঁপানির সমস্যা দেখা দিতে পারে।
শীতে ভিটামিন সি, মরশুমি ফল-সবজি সহ স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। শীতের সংক্রমণ থেকে বাঁচতে লেবু, আমলকি, ব্রকোলি, পালং শাকের মতো সবজি নিয়মিত পাতে রাখুন।
শীতকালে নিয়মিত আদা, গোলমরিচ, কাঁচা হলুদ, তুলসী পাতা, দারচিনিও খাওয়ার চেষ্টা করুন। এই ধরনের খাবারও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?