মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৮ জানুয়ারী ২০২৫ ২০ : ৩১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কোহলির টেস্ট কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট। সিরিজে অবদান মাত্র ১৯০ রান। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া আর রানই নেই ব্যাটে। গড় মাত্র ২৪।
অস্ট্রেলিয়ায় অফস্টাম্পের বাইরের বলে বারবার সমস্যায় পড়েছেন ও আউট হয়েছেন বিরাট। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। এটা ঘটনা, টি২০ বিশ্বকাপ ফাইনালের পর বিরাটের ব্যাটে সে অর্থে রান নেই। তাই অবসরের জল্পনা বহুদূর গড়িয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, বিরাটের এখনও ক্রিকেটকে অনেককিছু দেওয়ার আছে।
পন্টিংয়ের কথায়, তিনিও কেরিয়ারের শেষের দিকে এই সমস্যায় পড়েছিলেন। শেষ পাঁচ বছরে তাঁর ব্যাটিং গড় ৫১.৮৫ থেকে ৩৯.৪৮ হয়ে গিয়েছিল। তিনি জানান, ‘এই চ্যালেঞ্জটা আমাকেও নিতে হয়েছে। এখন বিরাটকে নিতে হচ্ছে। বিরাট চেষ্টা করছে। কিন্তু কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ব্যাটিংয়ে আপনি যতটা পরিশ্রম করবেন আপনার সাফল্য তত কমবে।’ পন্টিং আরও যোগ করেছেন, ‘যখন নিজে এই পরিস্থিতিতে পড়েছিলাম। তখন রান করার চেষ্টা করতাম না। লক্ষ্য থাকত আউট যেন না হই। এই পরিকল্পনা কাজে দিয়েছিল। দল যেভাবে চাইত সেভাবেই খেলার চেষ্টা করতাম।’ আর তাই বিরাটের জন্য পন্টিংয়ের পরামর্শ, ‘নিজের স্বাভাবিক খেলাটাই খেলো। আমিও ওই সময় মারার বল পেলে মেরেছি। বাউন্সার ডাক করেছি। অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়েছি। বিরাট কিন্তু যে বলে আউট হয়েছে সেগুলো খেলতে চায়নি। কিন্তু ওই যে মেন্টাল ব্লক। এটাই সমস্যা তৈরি করে দিচ্ছে।’
দলে কোহলির এখনও যে গুরুত্ব রয়েছে তা বোঝাতে গিয়ে পন্টিং বলেছেন, ‘ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতিই একটা মাত্রা যোগ করে। তরুণদের গাইড করে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি