মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ২০ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার বাগনানের একটি প্রত্যন্ত গ্রামের সাধারণ ঘরের মেয়ে আইরিন পারভিন বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হলেন। যার ফলে জিতে নিলেন স্কুটি। বছর শেষে বিশাখাপত্তনামে হয়ে যাওয়া আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অষ্টাদশী আইরিন পারভিনের লড়াই আর পাঁচজনের কাছে হয়ে উঠতে পারে অনুপ্রেরণার। এমনটাই মনে করেন পারভিনের কোচ প্রদীপ গুড়িয়া। থাইল্যান্ড এশিয়া প্যাসিফিকে স্বর্ণপদক জয়ের পর এবার বিশাখাপত্তনামে বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। মেয়ের একের পর এক সাফল্যে আনন্দে ভাসছে পারভিনের পরিবার।
বাগনানের পাইকপাড়ি গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম পারভিনের। গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই যোগব্যায়ামে হাতেখড়ি। তারপর থেকে ধ্যানজ্ঞান হয়ে ওঠে যোগব্যায়াম। ছবি আঁকতে ভালবাসেন। কিন্তু যোগব্যায়ামে ফোকাস করতে গিয়ে পঞ্চম বর্ষের পরীক্ষা দেওয়ার পর আঁকা ছেড়ে দেন। যোগাসনের পাশাপাশি চালিয়ে যান লেখাপড়া। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে বাগনান কলেজে প্রথম বর্ষের ছাত্রী। এর আগে থাইল্যান্ড থেকে এশিয়া প্যাসিফিকে স্বর্ণপদক জিতে গ্রামে ফেরেন। তারপর থেকেই লক্ষ্য ছিল বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা। একটু একটু করে নিজেকে লক্ষ্যে এগিয়ে নিয়ে গিয়েছেন। পাশাপাশি গ্রামের ছোটদের যোগব্যায়াম শেখানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পারভিনকেও নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বড় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে বড় অর্থের প্রয়োজন। স্পনসর পেলে অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু গ্রামের মেয়েদের জন্য যা অলীক স্বপ্ন।
পারভিনের বাবা সেখ আসরাফ আলি মার্বেল বসানোর কাজ করেন। মা সুলতনা পারভিন গৃহবধূ। তিনি বলেন, 'মেয়ের সাফল্য আমাদের মুখ উজ্জ্বল করেছে। স্কুল পাশ করে কলেজে গেলেও প্রতিদিন প্র্যাকটিসে কোন ফাঁক নেই। ওর সাফল্যের জন্য প্রদীপ গুড়িয়া স্যারের অবদান সবচেয়ে বেশি। পারভিন স্বপ্ন দেখে দেশের হয়ে অন্যান্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার।' ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় 'ওয়ার্ল্ড যোগা কাপ থ্রি'। প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়। বাগনান যোগাচার্য আশ্রম তথা আচার্য প্রদীপ গুড়িয়ার ৬০ জনের বেশি ছাত্র-ছাত্রী অংশ নেয়। তারমধ্যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ জন। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্কুটির চাবি। মেয়েদের অনূর্ধ্ব ১৯-২০ বিভাগে আয়রিন পারভিন এবং ছেলেদের বিভাগে দীনেশ নায়েক জেতেন। ২১-২৫ বিভাগে চ্যাম্পিয়ন হন শঙ্খদীপ পাল, ২৬-৩০ বিভাগে অনামিকা মাইতি। ৫১-৫৫ বিভাগে ধ্রুবজ্যোতি হালদার জেতেন। মোট ৩৭ জন প্রতিযোগী সোনা, রুপো এবং ব্রোঞ্জ জিতেছে। ছাত্রছাত্রীদের সাফল্যে উচ্ছ্বসিত কোচ প্রদীপ গুড়িয়া। তিনি বলেন, 'এই লড়াইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ৬টি স্কুটির মধ্যে ৫টি আমরা এনেছি। একটা অন্য রাজ্য পেয়েছে। তবে এটা বলতে পারি, ২০২৪ সালটা আমরা অসাধারণভাবে শেষ করেছি। নতুন বছরে নতুন লড়াই। ওদের লড়াই এবং ওদের সাফল্য আমাদের উৎফুল্ল করেছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি