মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গুয়াহাটিতেই ডার্বি, অবশেষে‌ ঘোষণা হল আইএসএলের ফিরতি ডার্বির ভেন্যু

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আজকাল.ইন'এর খবরেই সিলমোহর পড়ল। গুয়াহাটিতেই হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। দীর্ঘ টালবাহানার পর আসন্ন বড় ম্যাচের ভেন্যু হিসেবে গুয়াহাটির নাম ঘোষণা করল মোহনবাগান। বুধবার দুপুরে নিজেদের ইনস্টাগ্রামে ডার্বি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এদিন সকালে সিকিউরিটি ক্লিয়ারেন্স পায় মোহনবাগান। পুলিশের তরফে ক্লাবকে জানিয়ে দেওয়া হয়, ডার্বি আয়োজনে কোনও সমস্যা নেই। তার পরপরই গুরুত্বপূর্ণ কাগজপত্রে চলে আসে। শনিবার সন্ধে সাড়ে সাতটায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে আইএসএলের ফিরতি ডার্বি।

আজকাল.ইন গত শনিবার রাতেই জানায়, ডার্বি আয়োজনে এগিয়ে গুয়াহাটি। মঙ্গলবার সেই খবরে সিলমোহর দেওয়া হয়। কিন্তু তখনও সরকারি ঘোষণা হয়নি। ৯৯ শতাংশ নিশ্চিত হয়ে গেলেও, ক্লাবে চিঠি আসা বাকি ছিল। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিল গুয়াহাটি। তার অন্যতম কারণ, টিভি সেটআপ। ১০ জানুয়ারি গুয়াহাটিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ম্যাচ আছে। আবার ১৪ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে নর্থ ইস্টের হোম ম্যাচ। অর্থাৎ টিভি সেটআপ পুরো তৈরি থাকবে। সেক্ষেত্রে পরের দিন ডার্বি করতে কোনও বাড়তি আয়োজনের প্রয়োজন পড়বে না। খরচও বাঁচবে। এই বিষয়টি মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে এফএসডিএলকে জানানো হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে এবং ডার্বির দিন কিছু রাজনৈতিক কর্মসূচি পড়ে যাওয়ায় পুলিশের অনুমতি পেতে একটু দেরী হয়।

বুধবার এবং বৃহস্পতিবার গুয়াহাটিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। শনিবার, অর্থাৎ ডার্বির দিন দুপুর আড়াইটে থেকে গুয়াহাটিতে রাজনৈতিক ব়্যালি বেরোবে। এই কারণেই বিষয়টি কিছুটা জটিল হয়ে যায়। সবকিছু একসঙ্গে করা সম্ভব হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু গুয়াহাটিতে ডার্বি করার বিষয়ে অনড় ছিল বাগান ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত ছাড়পত্র মিলল। ম্যাচের ৭২ ঘন্টা আগে ভেন্যু ঘোষণা করা হল। কলকাতা ডার্বির ইতিহাসে এর আগে ভেন্যু নিয়ে এমন টালবাহানা হয়েছে বলে মনে পড়ে না। তবে শেষ মুহূর্তের ঘোষণায় সমস্যায় দুই ক্লাবের সমর্থকরা। ট্রেনের টিকিট নেই। বিমান ভাড়া আকাশছোঁয়া। ইচ্ছে থাকলেও মাঠে বসে ডার্বি দেখা হবে না অনেকেরই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া