শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ০০Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
ধারাবাহিক ছাড়লেন ভাবিকা শর্মা
হিন্দি ধারাবাহিক ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মে’তে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী ভাবিকা শর্মা। এবার সেই ধারাবাহিককে বিদায় জানালেন তিনি। সমাজমাধ্যমে খোলা চিঠি লিখে সহ-অভিনেত্রী 'ভাবি'কে বিদায় জানালেন সেজান খান। পাশাপাশি জানালেন কৃতজ্ঞতাও। অভিনেতা সেজান খান। সেট থেকে ভাবিকার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে দু'জন্যে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে আছেন কিন্তু ভাবিকার মাথায় জড়ানো ব্যান্ডেজ। অবশ্য তা যে স্রেফ শুটিংয়ের জন্যেই সেকথাও জানিয়েছেন সেজান। এবং এই ছবিটি-ই পোস্ট করেছেন কারণ ভাবিকার সঙ্গে তোলা এটি-ই তাঁর প্রথম ছবি।
বিপদমুক্ত ‘জওয়ান’ নায়িকার তথ্যচিত্র
সমস্যা যেন পিছুই ছাড়ছিল না জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারার। নেটফ্লিক্সে তাঁর তথ্যচিত্র 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'কে ঘিরে একের পর এক বিতর্ক দানা বাঁধছিল। শোনা যাচ্ছিল, তথ্যচিত্রে 'চন্দ্রমুখী' ছবির কিছু অংশ ব্যবহার করার জন্য নয়নতারা ও তাঁর স্বামীর প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্স থেকে নাকি ৫ কোটি টাকা চেয়েছিল সে ছবির নির্মাতারা। কিন্তু সম্প্রতি, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গেল ‘চন্দ্রমুখী’ ছবির নির্মাতারা 'নো অবজেকশন' সার্টিফিকেট দিয়ে দিয়েছে নয়নতারার। স্বভাবতই হাঁফ ছেড়ে বেঁচেছেন শাহরুখের জওয়ান ছবির নায়িকা। নেটফ্লিক্সে এইমুহূর্তে সম্প্রচার হচ্ছে এই তথ্যচিত্র।
সুস্মিতার মধুর প্রতিশোধ
প্রাক্তন মিস ইউনিভার্স এবং তারকা-সত্বা ছাড়াও জনমানসে সুস্মিতা সেনের ব্যক্তিত্ব বেশ জনপ্রিয়। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে অতীতের এক মিঠে-কড়া ঘটনার কথা ভাগ করে নিলেন তিনি। জানালেন কীভাবে এক নামী নরম পানীয় সংস্থার উপর মধুর প্রতিশোধ নিয়েছিলেন তিনি। সুস্মিতা জানালেন, মিস ইউনিভার্স খেতাব জেতার আগে সেই সংস্থার আমন্ত্রণে অডিশন দিয়েছিলেন তিনি। এবং যথেষ্ট ভাল দিয়েছিলেন। তারপরেও সুযোগ পাননি। সংস্থার তরফে জানানো হয়েছিল তাঁদের উপযুক্ত-মার্কা হয়নি। তখন কিছু বলেননি সুস্মিতা। কিন্তু মিস ইউনিভার্স তকমা পাওয়ার পর যখন ফের সেই সংস্থাই তাঁদের বিজ্ঞাপনের মুখ হিসাবে সুস্মিতাকে চেয়েছিল, মডেল-অভিনেত্রী শুধু তাঁদের ফিরিয়ে খাঁটি হননি ,পাশাপাশি তাঁদের প্রতিদ্বন্দ্বী নরম পানীয়র বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন! সুস্মিতা কোনও সংস্থার নাম না তুললেও নেটিজেনদের ধারণা সুস্মিতা যে সংস্থার প্রস্তাব ফিরিয়েছিলেন তারা হল পেপসি এবং যে সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন, সেটি হল কোকা কোলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি