মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পিচে নয়, পর্দায় প্রথম বলেই বোল্ড কামিন্স! লজ্জায় লাল অজি অধিনায়ক

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ১৭ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অনায়াসেই বিপক্ষের উইকেট ছিটকে দেওয়া তাঁর হাতের মোয়া। কিন্তু এবার নিজেই যে সটান বোল্ড হয়ে যাবেন, কে ভেবেছিল! তাও আবার প্রথম বলেই। ঘটনা বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন। সম্প্রচারকারী চ্যানেলের একটি ইন্টারভিউতে মহিলা অ্যাঙ্করের সঙ্গে মজার কথোপকথনে জড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইন্টারভিউয়ে সাহিবা বালি কামিন্সকে বলেন, 'ভারতে তোমার প্রচুর ফ্যান রয়েছে। বিশেষ করে মহিলারা। প্রচুর মহিলার ক্রাশ তুমি, তারমধ্যে আমিও আছি। আমার প্রিয় বন্ধুও রয়েছে। তোমার সঙ্গে দেখা হবে জেনে ও আমাকে মেসেজ করেছে। জানিয়েছে, ওর হিংসে হচ্ছে। অবশ্যই সবাই জানে তুমি বিবাহিত। তবে মহিলা সমর্থকদের তুমি কীভাবে সামলাও?' 

এই প্রশ্নে বোল্ড কামিন্স। প্রথমে একটু থতমত খেয়ে যান। তারপর অজি‌ অধিনায়ক বলেন, 'আমি জানি না তুমি আমাকে হঠাৎ এই প্রশ্ন কেন করলে। তবে আমি শুধু নিজের কাজটা করে যাই।' কামিন্সের উত্তরে সন্তুষ্ট হয়নি চ্যানেলের মহিলা অ্যাঙ্কর। পাল্টা প্রশ্ন করেন, 'তুমি কি এটা জানতে?' প্রশ্ন শুনেই লাজুক হাসি কামিন্সের। কিছুটা অপ্রস্তুত, কিছুটা নার্ভাস। তবে বিপক্ষের ইয়র্কার নিখুঁতভাবে সামলান অস্ট্রেলিয়ার নেতা। প্যাটের উত্তর, 'আমি এটা নিয়ে কোনওদিন বিশেষ ভাবিনি। জানি ভারতে প্রচুর ফ্যান আছে। তাঁরা ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা করে। তবে আমরা হোটেলে দলের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই। তারমধ্যে অনেক সময় পরিবার থাকে। তাই সেইভাবে ব্যক্তিগত আলাপচারিতা করার সুযোগ হয় না।' সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স কামিন্সের। ১৭ উইকেট তুলে নেন। বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল। দলের প্রয়োজনে দুটো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নেন অজি অধিনায়ক। তাঁর হাত ধরে ১০ বছর পর এই কৃতিত্ব অর্জন করে অজিরা। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় প্রবেশ করেন কামিন্স। আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও প্রবলভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার নেতা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া