মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের কাটাছেঁড়া করবে বিসিসিআই, কার ওপর কোপ পড়বে?

Sampurna Chakraborty | ০৮ জানুয়ারী ২০২৫ ১৬ : ২১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতসকাঁচের নীচে হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফও। তবে এই ধাক্কা সামলে নেবে তিন পক্ষই। রাহুল দ্রাবিড়ের থেকে দায়িত্ব নেওয়ার পর শুধুই ব্যর্থতা জুটেছে গম্ভীরের জমানার শুরুতে। তবে এখনই তাঁর ওপর কোপ পড়ার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যই থাকছেন রোহিত এবং বিরাট। নেতৃত্ব দেবেন রোহিত। বোর্ডের এক সূত্র জানাচ্ছে, জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও থাকতে পারেন দুই সিনিয়র ক্রিকেটার। অন্তত তাঁদের নাম বিবেচনা করা হতে পারে। গত এক দশকে ভারতীয় দলের সাফল্যে বড় অবদান রাখেন বিরাট এবং রোহিত। টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেয়। তারপর থেকেই পারফরম্যান্স গ্রাফ পড়তে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, এরমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে রিভিউ মিটিং হবে। তবে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের জন্য গৌতম গম্ভীরকে দায়ী করতে চাইছে না বোর্ড। 

বোর্ডের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়ায় ব্যর্থতা নিয়ে একটা রিভিউ মিটিং হবে। তবে কারোর ওপর কোপ পড়বে না। একটা সিরিজে ব্যাটারদের ব্যর্থতার জন্য কোচকে ছাঁটাই করা যায় না। গৌতম গম্ভীর কোচ থাকছে। ইংল্যান্ড সিরিজে খেলবে বিরাট, রোহিত। আমাদের ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি।' নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তার কথায় বোঝা যাচ্ছে, গম্ভীর, বিরাট, রোহিতকে আরও কিছুটা সময় দিতে চাইছে বিসিসিআই। পারথে শতরান করে সিরিজের শুরুটা দারুণ করেন কোহলি। কিন্তু বাকি চার টেস্টে ব্যর্থতা। মোট ১৯০ রান করতে সক্ষম হন। একইভাবে আট ইনিংসে আউট হন তারকা ক্রিকেটার। অন্যদিকে তিন টেস্টে মাত্র ৩১ রান রোহিতের। সিরিজ শেষে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, দু'জনেরই দেশকে প্রতিনিধিত্ব করার খিদে এবং প্যাশন রয়েছে। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তিনটে লজ্জাজনক সিরিজ হার। ২৬ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে ভারত। ঘরের মাঠে প্রথমবার ০-৩ এ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া