মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের

Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ০৩ : ৫৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার স্বপ্নের সংসারে সবকিছু যে ঠিকঠাক নেই, তার ইঙ্গিত দু'দিন আগেই পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছে তারকা দম্পতি। বিচ্ছেদের খবর সামনে আসছে। রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন তারকা স্পিনার। তাতেই গুঞ্জনের সূত্রপাত। তবে একই জিনিস ধনশ্রীর ক্ষেত্রে বলা যাবে না। তিনি এখনও নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার স্বামীর সঙ্গে সব ছবি রেখে দিয়েছেন। তাতেই দোটানায় পড়েছে ফ্যানরা। গত দু'দিন ধরে পাওয়ার কাপলের বিচ্ছেদের গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু কেউই কোনও মন্তব্য করেনি। এরই মধ্যে হঠাৎ নিজের ইনস্টাগ্রামে একটি অদ্ভুত পোস্ট করেন চাহাল। লেখেন, 'নিস্তব্ধতার একটা গভীর সুর আছে। তাঁদের জন্য, যারা আওয়াজের ঊর্ধ্বে গিয়ে শুনতে পাবে।' সক্রেটিসের এই বিখ্যাত প্রবাদ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকা ক্রিকেটার। 

এর আগে শনিবার ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করেন চাহাল। সেখানে লেখেন, 'পরিশ্রমই মানুষের চরিত্রের পরিচয়। আমরা নিজেদের যাত্রা সম্বন্ধে অবগত। আমরা আমাদের যন্ত্রণা জানি। আমরা জানি এখানে পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হয়েছে। সারা বিশ্ব জানে। আমরা বাবা, মাকে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছি। তাই সর্বদা একজন গর্বিত ছেলের মতো মাথা উঁচু করে বাঁচো।' লকডাউনের সময় চাহাল এবং ধনশ্রীর আলাপ। ২০২০ সালে গুরগাঁওতে একটি প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে সারেন। কয়েকদিন আগে চাহালের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করেন ধনশ্রী। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সম্প্রতি দু'জনেই একে অপরকে আনফলো করে বিচ্ছেদের ইঙ্গিত দেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল চাহাল-ধনশ্রী জুটি। কিন্তু তাঁদের মধুর প্রেমকাহিনির শেষ বোধহয় ঘনিয়ে এসেছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া