মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ?

Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ০২ : ৪৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর থেকে নিজের ট্রেনিংয়ের ধরন বদলে ফেলছেন নীরজ চোপড়া। আর সারা বছর ধরে কোচ জ্যান জেলেজনির কাছে ট্রেনিং করবেন না তারকা জ্যাভলিন থ্রোয়ার। শুধুমাত্র প্রয়োজনে তাঁর পরামর্শ নেবেন। মঙ্গলবার এমনই জানান ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের বিদায়ী সভাপতি আদিল সুমারিওয়াল্লা। ২০২৪ সালের নভেম্বরে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বরেকর্ড জয়ী জেলেজনিকে কোচ হিসেবে নিযুক্ত করেন নীরজ। আধুনিক যুগের সেরা জ্যাভলিন থ্রোয়ার মানা হয় তাঁকে। তিনবার অলিম্পিকে সোনা জেতেন চেক তারকা। দীর্ঘ কেরিয়ারে তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপও জেতেন। কিন্তু এবার বছরের বেশিরভাগ সময় কোচ ছাড়াই কাটাবেন নীরজ। 

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার প্রথমদিন বিদায়ী সভাপতি আদিল সুমারিওয়াল্লা বলেন, 'কোচিংয়ের অনেকগুলো ভাগ আছে। স্ট্রেন্থ কন্ডিশনিং, টেকনিক এবং বায়োমেকানিক্স। সাধারণত একজন কোচ সবটা দেখে না। বাকিদের থেকেও সাহায্য নেওয়া হয়। এখন কোনও কোচই ৩৬৫ দিন একজন অ্যাথলিটের সঙ্গে যুক্ত থাকে না। নীরজের সঙ্গে সারা বছর না থাকলেও প্রয়োজন পড়লে জেলেজনি আসবে। এইভাবেই গোটা বিশ্ব চলছে। ও এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, বিভিন্ন সেগমেন্টে সাহায্য দরকার। সব বিভাগে আলাদা সাহায্য দরকার। সব ইভেন্টের ভবিষ্যৎ এটা।' বর্তমানে দক্ষিণ আফ্রিকায় একাই প্রস্তুতি সারছেন নীরজ। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের বিদায়ী সভাপতি জানান, জেলেজনিকে নেওয়ার আগে একাধিক কোচের সঙ্গে কথা বলেন নীরজ। তারপর তাঁকে বাছেন। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে সোনা জিতলেও প্যারিসে রুপোতেই আটকে যান ভারতের তারকা জ্যাভলিন‌ থ্রোয়ার।‌ আরশাদ নাদিমের কাছে হার স্বীকার করেন নীরজ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া