মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ০১ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি এবং বিজয় হাজারেতে ভাল পারফরম্যান্স সত্ত্বেও বর্ডার-গাভাসকর ট্রফিতে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়নি মহম্মদ সামির। তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। তাঁদের যোগ্য জবাব দেওয়ার জন্য কি তৈরি হচ্ছেন তারকা পেসার? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। মাত্র ২৭ সেকেন্ডের ভিডিও। কিন্তু তাতেই ধরা পড়ে পুরনো সামির ঝলক। নেটে লাইন লেন্থ বজায় রেখে গতিতে বল করতে দেখা যায় বাংলার পেসারকে। ক্যাপশনে লেখেন, 'নির্ভুলতা, গতি এবং প্যাশন, বিশ্বকে হাতের মুঠোয় নেওয়ার জন্য তৈরি।' নিজের প্র্যাকটিস সেশনের ভিডিও পোস্ট করেন ভারতীয় পেসার। এই ভিডিও বোর্ডের নির্বাচকদের কড়া বার্তা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে আন্তর্জাতিক কামব্যাকের জন্য যে তিনি প্রস্তুত, সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্যও তৈরি। তবে সবটাই নির্ভর করছে নির্বাচকদের ওপর।
২০২৩ বিশ্বকাপের পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন সামি। গোড়ালির চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে বাইশ গজে কামব্যাক করেন। একটা সময় তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে পাঠানোর কথা চলছিল। কিন্তু ফের হাঁটু ফুলে যাওয়ায় কোনও ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে বোঝা যায় বর্ডার-গাভাসকর সিরিজে আর খেলা হবে না সামির। তারকা পেসারের ফিটনেস এবং সম্পূর্ণ মাঠে ফেরা নিয়ে স্বচ্ছতা বজার রাখার দাবি তোলেন রবি শাস্ত্রী। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ায় সামিকে দলের সঙ্গে রাখা উচিত ছিল। তাতে তাঁর রিহ্যাবে সুবিধা হতো। শাস্ত্রী বলেন, 'ও ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেটা স্পষ্টভাবে জানানো উচিত। ওর মতো প্লেয়ারকে আমি অস্ট্রেলিয়ায় নিয়ে আসতাম। আমি দলের অঙ্গ হিসেবেই ওকে রাখতাম। সেরা ডিজিওদের দিয়ে পর্যবেক্ষণ করাতাম। তৃতীয় টেস্টের পর ওর খেলা নিয়ে সিদ্ধান্ত নিতাম।' সামির ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন তারকা এবং ধারাভাষ্যকার। আসন্ন ইংল্যান্ড সিরিজে তারকা পেসারের আন্তর্জাতিক প্রত্যাবর্তন হয় কিনা সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি