মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: চিনি, এখন 'সাদা বিষ' নামে পরিচিত। ফ্যাটি লিভার সহ শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে গুরুতর রোগের নেপথ্যের রয়েছে চিনি। তাই তো আজকাল চিনির থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই।
চিনি যে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তা বর্তমানে কম-বেশি সকলেরই জানা। কিন্তু রোজকার জীবনের খাদ্যতালিকায় কোনও না কোনওভাবে চিনি থাকেই। এমনকি বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর। কারণ, চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফ্রুকটোজ তৈরি করে। চিনি থেকে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত চিনি খেলে লিভার, অগ্ন্যাশয় এবং অন্ত্রের সমস্যা দেখা দেয়। সঙ্গে বাড়ে মানসিক সমস্যাও।
চিনি খাওয়ার দীর্ঘদিনের অভ্যাস অনেকেই ছাড়তে পারেন না। কিন্তু জানলে অবাক হবেন মাত্র ১৪ দিন চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ম্যাজিকের মতো ফল দেখতে পাবেন। ১৪ দিন চিনিমুক্ত থাকলে ধাপে ধাপে ইতিবাচক প্রভাব লক্ষ্য করবেন। ঠিক কী বদল আসবে শরীরে? জেনে নেওয়া যাক-
চিনি ছাড়া দিন যাপনের প্রথম তিনটি দিন সবচেয়ে কঠিন। কারণ প্রথমে আপনার শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে হবে। কিন্তু যে কোনও 'নেশাদ্রব্য'র মতো হঠাৎ করে চিনি বন্ধ করলেও শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। প্রথম তিন দিন মাথাব্যথা, পেটব্যথা, ক্লান্তি অনুভূত হতে পারে। মনে রাখবেন, এই সময় চিনির যে ক্ষতিকর উপাদান জমা ছিল, শরীর তা নিষ্কাশন শুরু করে। তাই এই সময়ে সামান্য অস্বস্তি স্বাভাবিক।
চতুর্থ দিন থেকে ইতিবাচক প্রভাব লক্ষ্য করতে শুরু করবেন। বাড়তে থাকবে মনোযোগ ও শক্তি। ধীরে ধীরে শারীরিক শক্তি ও মনোযোগ ফিরে পাবেন। এরপর ৮ থেকে ১০ দিনের মাথায় চিনিমুক্ত পাচনতন্ত্র দারুণভাবে কাজ করতে শুরু করবে। পেটে ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে।
শেষ ১১ থেকে ১৪তম দিনে একদিকে খিদে কমে যাবে, ফলে বার বার খাওয়ার ইচ্ছে থাকবে না। সঙ্গে মিষ্টি খাওয়ার ইচ্ছাও অনেক কমে যাবে। রাতে ঘুমও ভাল হবে। এককথায় ১৪ দিন চিনি না খেয়ে থাকলে দীর্ঘমেয়াদি ফল খেয়াল করবেন। হৃদরোগের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমবে, রক্তে শর্করার মাত্রা থাকবে স্থিতিশীল। শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে কার্ডিওভাসকুলার সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা দেখা দেয় এবং টাইপ-২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?