শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জন্মদিনে একরত্তি মেয়ে দেবীর থেকে সেরা উপহার পেলেন বিপাশা! দেড় বছরের মেয়ের কাণ্ড দেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ০১ : ০৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। এরপর ২০২২-এর নভেম্বরে বিপাশা-করণের কোল আলো করে আসে তাঁদের ছোট্ট মেয়ে দেবী। প্রায়ই একরত্তির ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেন এই তারকা জুটি।

 


বর্তমানে ছবির জগৎ থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই কাটে তাঁর সময়। দেবীর বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্ত নেট মাধ্যমে ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেও সময় কাটান। বাঙালি আর পাঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী।

 


৪৬ বছরে পা দিলেন বিপাশা। এই বছর বিপাশা তাঁর জন্মদিনের সেরা উপহারটি পেয়েছেন তাঁর ছোট্ট মেয়ে দেবীর থেকে। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করেন বিপাশা। সেখানে দেখা যায় মেয়ে দেবী বসে আছে এক সমুদ্রতটে, গায়ে গোলাপি স্নান পোশাক আর চোখে সানগ্লাস। জন্মদিন উপলক্ষেই পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বিপাশা।

 


সেখানে মেয়েকে তিনি জিজ্ঞেস করেন জন্মদিন কার? সে সময় দেবী মিষ্টি গলায় জানায় 'মায়ের'। সেই সঙ্গে আদুরে গলায় দেবী মায়ের জন্য 'হ্যাপি বার্থডে' গানও গায়। ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, 'সবচেয়ে বিশেষ জন্মদিনের শুভেচ্ছা পেলাম ছোট্ট দেবীর থেকে। ঘুম ভেঙেছে মেয়ের গলায় গান শুনে। এর থেকে ভাল আর কী হতে পারে।" 

 

বিপাশার এই পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছোট্ট দেবীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া