মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ হেরে গিয়েছে ভারত। কিন্তু তার আঁচ লাগেনি যশপ্রীত বুমরার গায়ে। গোটা সিরিজে অনবদ্য পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়েন তারকা পেসার। ইতিহাসে নাম লেখান। এবার ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হলেন যশপ্রীত বুমরা, প্যাট কামিন্স এবং ডেন প্যাটারসন। বর্ডার-গাভাসকর ট্রফিতে বল এবং ব্যাট হাতে সফল প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ৩-১ জয়ে অজি অধিনায়কের অবদান অনস্বীকার্য। সিরিজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করে। ১৭ উইকেট তুলে নেন কামিন্স। গড় ১৭.৬৪। সেরা বোলিং অ্যাডিলেডে। ৫৭ রানে ৫ উইকেট তুলে নেন। মেলবোর্নে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪৯ এবং ৪১ রান করেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে সিরিজ জিততে সাহায্য করে।
অস্ট্রেলিয়া সিরিজে অনবদ্য পারফরম্যান্স যশপ্রীত বুমরার। মোট ৩২ উইকেট নেন। গড় ১৪.২২। ব্রিসবেন এবং মেলবোর্নে ৯ উইকেট নেন। ভারত হারলেও সিরিজ সেরা হন বুমরা। ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চে ব়্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করে নতুন রেকর্ড স্থাপন করেন। যার ফলে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ঢুকে পড়েন ভারতীয় পেসার। অন্যদের দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেন ডেন প্যাটারসন। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স। দুই টেস্টে ১৩ উইকেট নেন। গড় ১৬.৯২। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেন। তাঁর এই দাপুটে বোলিংয়ে ভর করে, একনম্বর দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করে প্রোটিয়ারা। এই তিন তারকার জন্যই উপকৃত হয়েছে তাঁদের দল। দু'জন দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলেন। অন্যজন শেষপর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি