মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসবেন নতুন বোর্ড সচিব, সেখানেই নির্ধারিত রোহিতের ভাগ্য?

Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে না খেলায় তাঁর অবসরের জল্পনা আরও জোরালো হয়েছিল। কিন্তু শেষ টেস্টের দ্বিতীয় দিন যাবতীয় রটনায় দাড়ি টানেন খোদ রোহিত শর্মা। জানিয়ে দেন, খারাপ ব্যাটিং ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে নিজেই সরে যান। অবসরের কোনও ভাবনা নেই। টেস্টে খেলা চালিয়ে যেতে চান। কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে? লাল বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যত নিয়ে কী ভাবছে বোর্ড? জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বিসিসিআই সচিবের পদ এখনও খালি। রবিবার বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বোর্ড সচিবের দায়িত্ব নেবেন দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিতের প্রসঙ্গ উঠতে পারে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসবেন জয় শাহের উত্তরসূরি। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটের ব্লু প্রিন্ট তৈরির সময় রোহিতের বিবৃতি ধার্য করা হবে না। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে কোনও গুরুত্ব পাবে না রোহিতের ইচ্ছে। 

সিডনি টেস্টে যশপ্রীত বুমরাকে দায়িত্ব দিয়ে রোহিত দেখতে চেয়েছিলেন, কোনওভাবে টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো যায় কিনা। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও দল জিততে ব্যর্থ। বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিলেন, রোহিতের ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচক কমিটির ওপর। নাম প্রকাশ্যে না আনতে চাওয়া বোর্ড কর্তা বলেন, 'রোহিত অপেক্ষা করে দেখছিল, যদি ভারত কোনওভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যেতে পারে। এবার পুরোটাই ওর ওপর। দলে জায়গা করে নেওয়ার লড়াই করবে কিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অজিত আগরকার এবং নির্বাচক কমিটির ওপর নির্ভর করবে।' লাল বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া