শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সাতসকাল প্রবল ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পন অনূভূত হল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। প্রথম কম্পনের পরে আরও দুবার আফটার শকে কেঁপে ওঠে নেপাল-তিব্বত সীমান্ত। ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। কম্পনের উৎসস্থল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাং। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় রিখটার স্কেলে ৭.১ মাত্রায়। তীব্রতা অনুযায়ী এদিনের কম্পনের মাত্রার নিরিখে তীব্র ভূমিকম্প পর্যায় পড়ে। গত পাঁচ বছর ধরে নেপালের এই এলাকায় অন্তত ৩০টি মৃদু কম্পন হয়েছে। তবে মঙ্গলবার বিরাট মাত্রায় কাঁপল নেপাল-তিব্বত সীমান্ত। তবে কোনওকিছুই টলাতে পারেনি অভিনেত্রী মনীষা কৈরালার জীবনযাপনের নিয়ম এবং ফিটনেসের প্রতি তাঁর অধ্যবসায়। ভূমিকম্পের পরেও জিমে গিয়ে একমনে শরীরচর্চা করলেন দিল সে ছবির নায়িকা!
মনীষার মাতৃভূমি নেপাল। এইমুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। ভূমিকম্পের পর সকালেই কাঠমান্ডুর এক জিমে হাজির হয়েছেন তিনি! ৫৪ বছর বয়সেও শরীরচর্চা তাঁর জীবনের অন্যতম যাপন। ট্রেডমিলে হাঁটা, দৌড় -চলল সবই। নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সেই শরীরচর্চার ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, “সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!!’ এর সঙ্গে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ লিখে জুড়ে দিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি