শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ১০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: “এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা!” যাঁর এই সংলাপ, এইমুহূর্তে সমাজমাধ্যম ব্যবহারকারী মাত্রই তাঁকে চেনে। শিয়ালদহ চত্বরের এক পরোটা বিক্রেতা সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছেন, যিনি রাজুদার পকেট পরোটা নামেই পরিচিত! তিনি এক প্লেটে তিনটি পরোটা, সবজি, সিদ্ধ ডিম, পিঁয়াজ ও কাঁচালঙ্কা দেন। দাম নেন ৩০ টাকা। তাঁর বাচনভঙ্গি সরলতা মানুষকে ছুঁয়ে গিয়েছে, ইউটিউবারদের ভিড় লেগেই রয়েছে রাজুর দোকানে। এমনকী তাঁকে নিয়ে গানও বাঁধা হয়ে গিয়েছে। ফুড ব্লগারদের হাত ধরে নানা অখ্যাত, রাস্তার ধারে চলা খাবারের দোকান জনপ্রিয় হয়েছে বিগত বেশ কিছু বছরে। এই তালিকায় নয়া সংযোজন রাজুদা ও তাঁর পরোটা। সম্প্রতি, শোনা গেল এবার পর্দায় অভিনয় করতে দেখা যাবে এই পরোটা-বিক্রেতাকে! এরপরেই এই ব্যক্তিকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর তরজা।
রাজু দার পকেট পরোটা নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে গাড়িতে যেতে যেতে কথা বলছেন রাজুদা। সেখানেই তিনি জানান এবার তাঁকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। কিন্তু কী সেটা? এই বিষয়ে তিনি জানান, 'আজকে যাচ্ছি এক জায়গায় ইনভাইট (নিমন্ত্রণ) আছে। ওয়েব সিরিজের, ওখানে যাচ্ছি।” এরপর তিনি আরও জানান, “তো খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবে হইচইতে।” পরোটা বিক্রি করে ইউটিউবে স্রেফ ভাইরাল হওয়ার সুবাদে পর্দায় অভিনয়ের সুযোগ- এই বিষয়টি নিয়েই সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে কী মতামত অভিনেতা ঋদ্ধি সেন এবং চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দর, জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।
আরজি কর-কাণ্ডের সময় থেকে প্রতিবাদী চিকিৎসক হিসেবে তিনি সমাজে চর্চিত নাম। সংবাদমাধ্যমের শিরোনামে। কিঞ্জল বললেন, “অভিনয় যে-কেউই করতে পারেন। তাতে কারও আপত্তি থাকার কথা নয়। তবে একজন যদি পরোটা বিক্রি করে জনপ্রিয় হয়ে অভিনয়ে সুযোগ পাচ্ছেন, আমার সেই বিষয়টিতে অসুবিধা। একটু বুঝিয়ে বলি, যেকোনও পেশার মানুষ যদি অধ্যাবসায় এর সঙ্গে যদি অভিনীয়তা শেখেন, অভিনয়ের প্রতি তাঁর যদি ভালবাসা থাকে, তাহলে সেই মানুষটি অভিনয়ের সুযোগ পেলে কারও কিছু বলার থাকে না। থাকা উচিতও নয়। আমিও তো চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয় করি। আমার ক্ষুব্ধ হওয়ার কারণ, ইন্ডাস্ট্রিতে বহু ছেলেমেয়ে রয়েছে যারা আমার পরিচিত, তারা দীর্ঘ বছর ধরে অভিনয় করছেন, মঞ্চের বন্ধুরা রয়েছে কই তারা তো কোনও সুযোগ পাচ্ছে না। তাদের প্রতি কি এই বিষয়টি অবিচার নয়? শুধুই পরোটা বিক্রির জন্য কেউ পর্দায় অভিনয়ের সুযোগ পাচ্ছেন, আমার সমস্যা সেখানে।”
অভিনেতা-চিকিৎসক আরও বলেছেন, “এইমুহূর্তে মানুষ সার্বিকভাবে ভীষণ হতাশাগ্রস্থ। আমাদের মানবিক মূল্যবোধের চেতনাগুলো আগের থেকে অনেকটাই ক্ষয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনও একটা ব্যাপার পেলে সেটাকে আঁকড়ে ধরা এবং তারপর তা রীতিমতো উন্মাদনার পর্যায় নিয়ে যাওয়া হয়। আর এর ফলে ক্ষতি হয় রাজুদা পরোটা, রাণু মণ্ডল, কাঁচা বাদাম বিক্রেতাদের। তাঁদের মূল জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁরা কি আর তাঁদের আগের জীবিকায় ফিরে যেতে পেরেছেন? আমি ছ’মাস পর দেখতে চাই এই রাজুদের পরোটাকে কে, কীভাবে ব্যবহার করছে সদার্থকভাবে?” তাহলে কেউ সমাজমাধ্যমে বিখ্যাত হলেই তাঁকে অভিনয় জগতে নিয়ে আসার যে প্রবণতা, এর ফলে কি অভিনয় মাধ্যমটার, শিল্পটা কোথাও ছোট হচ্ছে না? মৃদু হেসে কিঞ্জলের জবাব, “দেখুন, তাজমহলের সামনে গিয়ে যদি কেউ বলেন তাজমহলকে বিশ্রী, তাহলে কিন্তু তাজমহলের জৌলুস এতটুকুও কমে যায় না। অভিনয় বিষয়টিও ঠিক ওরকম। এটুকুই!”
ঋদ্ধি অল্প কথায় বললেন, “এই ট্রেন্ডটা বহুদিন ধরেই চলে আসছে। এটা নিয়ে নতুন করে নালিশ করার আর কিছু নেই। আমার মনে হয়, এই প্রবণতা আরও বাড়বে, এটাই হবে। ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে-এ তো আকছার দেখা যাচ্ছে। এই বিষয়টি যখন সবাই মেনে নিচ্ছেন, গ্রহণ করছেন তখন শিল্পীদের নিজের কাজ দিয়ে জবাব দেওয়ায় ছাড়া আর কোনও উপায় নেই। এই ক্ষয়িষ্ণু সমাজে ওটাই কম্ব্যাট করার পাল্টা ও একমাত্র মোক্ষম অস্ত্র অভিনেতা-অভিনেত্রীদের। কারণ রাতারাতি এই নিয়ম বদলে ফেলা যাবে না। সুতরাং, নিজের কাজ নিয়ে চর্চা করা ছাড়া অন্য কোনও উপায় নেই। তবে হ্যাঁ, এখনও কিছু দর্শক রয়েছেন যাঁরা ভাল ছবি, ভাল শিল্পীদের কাজ দেখতে চান, শুনতে চান। তাঁদের জন্যেই আমরা শিল্পীরা প্রতিনিয়ত নিজেদের উজ্জীবিত করি, প্রাণপণে সৎ থাকি নিজের কাজের ব্যাপারে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি