মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে নবাগত স্যাম কনস্টাসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। তরুণ অস্ট্রেলিয়ান ওপেনারের কাঁধে ধাক্কা দেন। বক্সিং ডে ক্রিকেটে যা আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত সুনীল গাভাসকর। স্পষ্ট জানিয়ে দিলেন, এটা কোনওভাবেই ক্রিকেটের পর্যায়ে পড়ে না। এমসিজির দর্শক ঠাসা স্টেডিয়ামে একটি মাত্র ঘটনা শিরোনামে উঠে আসে। এই নিয়ে প্রচুর চর্চা হয়। এবার এই বিষয়ে মুখ খুললেন সানি। তিনি মনে করেন, কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এই কাণ্ড ঘটানোর কোনও প্রয়োজন ছিল না। গাভাসকর বলেন, 'কোহলি যা করেছে, সেটা মোটেই ক্রিকেট নয়। কেউ উস্কে দিলে তার জবাব দিতে জানে ভারতীয়রা। কিন্তু এবার কেউ সেটা করেনি। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্লেয়াররা বুঝে যায়, দর্শকদের ওপর মেজাজ হারিয়ে লাভ নেই। কারণ ওরা স্টেডিয়ামে ভাল সময় কাটাতে আসে। তাই প্লেয়ারদের কটূক্তি করা ব্যক্তিগত বিষয় নয়, এটা শুধুই বিনোদনের অঙ্গ।'
গোটা সিরিজে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার ফ্যানদের সঙ্গে কড়া বাক্যবিনিময় হয় কোহলির। তাঁকে টিটকারী মারতে ছাড়েনি অজি সমর্থকরা। তার পাল্টা জবাব দেন বিরাটও। সিডনি টেস্টের প্রথম সেশনে সমর্থকদের স্যান্ডপেপার স্ক্যান্ডাল মনে করিয়ে দেন কোহলি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এই ঘটনা ঘটে। সমর্থকদের দিকে ঘুরে নিজের খালি পকেট দেখান তারকা ক্রিকেটার। কোহলির এই আচরণ মেনে নিতে পারেননি প্রাক্তন তারকা। সানি বলেন, 'এইরকম আচরণ ওর ভাল করছে না। বরং আরও ক্ষতি করবে। কোহলির বোঝা উচিত যে ও সমর্থকদের সঙ্গে যা করবে, সেটা ওর সতীর্থদের ওপরই চাপ বাড়াবে। ওরাও সমর্থকদের টার্গেট হয়ে যাবে।' সার্বিকভাব অস্ট্রেলিয়া সফরে কোহলির পারফরম্যান্স এবং আচরণ নিয়ে বিরক্ত কিংবদন্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি