শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Dev and rukmini maitra danced at their fullest in Khaadan movie succes party

বিনোদন | ‘খাদান’-এর সাকসেস পার্টিতে খুনসুটি, নাচে জমালেন ‘রংবাজ’ দেব, কে হলেন তাঁর নতুন ‘মধু’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বক্স অফিসে ‘খাদান’ তুমুল সফল। বাংলা ছবির বক্স-অফিসে বহু রেকর্ড ভেঙে দিয়েছে দেব-যিশুর এই ছবি। এবার এই ছবি ১৩ কোটির গণ্ডি টপকে যেতেই গ্র্যান্ড সাকসেস পার্টির আয়োজন করা হল। সোমবার, ৬ জানুয়ারি সাকসেস পার্টির আয়োজন করা হয় ছবির নির্মাতাদের তরফে। ‘বিনোদিনী’ ছবির প্রচার সেরে সটান দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পানশালায় আয়োজিত এই পার্টিতে হাজির হয়ে যান বিনোদিনী। তাঁর হাত মুঠোর মধ্যে ধরে ছিলেন দেব। দেবকে অবশ্য দেখা গেল পুরোপুরি কুল অ্যান্ড ক্যাজুয়াল অবতারে। ছিল টম অ্যান্ড জেরি প্রিন্টের ওভারসাইজ শার্ট, সঙ্গে মানানসই ব্যাগি জিন্স। খাদানের সাকসেস পার্টিতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, স্বস্তিকা দত্ত, জন ভট্টাচার্যদের। পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী লহমা ভট্টচার্যও।

 

 

https://www.facebook.com/reel/1130919652017545

স্বভাবতই সবাই ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। শীতের সন্ধ্যায় পানীয়, খাওয়াদাওয়ার সঙ্গে জমে উঠেছিল আড্ডা। পানশালা জুড়ে চলছিল খাদান থেকে শুরু করে দেবের নানা ছবির জনপ্রিয় গানের কলি। তার তালে টুকটাক পা মেলাচ্ছিলেন আমন্ত্রিত অতিথিরা। হঠাৎ করেই দেব-কোয়েল অভিনীত ‘রংবাজ’ ছবির জনপ্রিয় গান ও মধু। শোনামাত্র উল্লাসে ফেটে পড়ে অতিথিরা। এরপর দেবের হাত ধরে জোরাজুরি শুরু হয় এই গানের সুরে পা মেলানোর। হাসিমুখে রাজি হন দেব। তবে তারপরেই মজা করে খানিক উঁচু গলায় বলে ওঠেন, “কী গান এটা? ছবির নামটাই বা কী? সব ভুলে গিয়েছি!”, বলতে বলতে অবশ্য হেসে ফেলেন তিনি। এরপরেই এই গানের জনপ্রিয় সব স্টেপস নাচতে শুরু করে দেন দেব। চারপাশে বাড়তে থাকে হাততালির শব্দ। পাশে থাকা ইধিকা নাচতে নাচতে হাত ধরে টেনে নেন রুক্মিণীকে এবং তাঁকে টেনে হাজির করেন দেবের পাশে। এরপরেই একজোটে একসঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন দেব-রুক্মিণী। খাদান -এর নায়কের চোখ তখন শুধু-ই রুক্মিণী এবং মুখে অস্ফুট স্বরে বলতে থাকেন “ও মধু, ও মধু...”

 

এই ভিডিও যে প্রকাশ্যে আসতেই দেব-অনুরাগীদের মন জিতে নেওয়ার পাশাপাশি সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া