মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গৌতম গম্ভীরের সতর্কবার্তাতেও কাজ হল না, বিজয় হাজারে ট্রফিতে পাওয়া যাবে না এই তারকা ক্রিকেটারকে

Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে না ভারতের তারকা ব্যাটারকে কেএল রাহুলকে। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। বর্ডার গাভাসকার ট্রফির শেষে লোকেশ রাহুল ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটের এই প্রতিযোগিতা থেকে ছুটি নিয়েছেন। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর কর্ণাটকের এই তারকা ব্যাটার বিশ্রাম চেয়েছেন। গত সপ্তাহে সিডনি টেস্টের পর এই সিরিজ শেষ হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছেন কেএল রাহুল।

 

দেশে ফিরে তিনি বিশ্রামের জন্য সময় চেয়ে নিয়েছেন বোর্ডের কাছে। কেএল রাহুল না থাকায় বিজয় হাজারে ট্রফির নকআউট পর্যায়ে কর্ণাটক তাদের অন্যতম প্রধান তারকাকে ছাড়াই মাঠে নামবে। দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ব্যাটার ময়াঙ্ক আগরওয়াল। কর্ণাটক দলে কেএল রাহুল না থাকলেও বেশ কিছু বড় নাম রয়েছে। দেবদূত পাড়িক্কল এবং প্রসিদ্ধ কৃষ্ণার মত তারকারা দলে রয়েছেন। বর্ডার গাভাসকার ট্রফিতে এই দুই ক্রিকেটার ভারতের স্কোয়াডে ছিলেন।

 

কিন্তু মাত্র একটি করে টেস্টে সুযোগ পেয়েছেন। প্রথম টেস্টে খেলেছিলেন পাড়িক্কল এবং শেষ টেস্টে সুযোগ পান প্রসিদ্ধ কৃষ্ণা। অন্যদিকে, বিজয় হাজারের নক আউটের আগে দলের তারকা পেসার বিজয়কুমার বৈশাক চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।আগামী শনিবার ভদোদরায় বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্ণাটক বরোদার মুখোমুখি হবে।

 

কর্ণাটক দল: ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), দেবদূত পাড়িক্কল, নিকিন জোসে, কে.ভি. অনীশ, আর. স্মরণ, কে.এল. শ্রীজিথ, অভিনব মনোহর, শ্রেয়াস গোপাল (সহ-অধিনায়ক), হার্দিক রাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ভি. কৌশিক, বিদ্যাধর পাটিল, অভিলাষ শেঠি, প্রবীণ দুবে, লবনীথ সিসোদিয়া, যশবর্ধন পরান্তাপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া