মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kris Srikkanth questioned the selectors for persisting with Gill

খেলা | 'অনেক সুযোগ দেওয়া হয়েছে, বড্ড মাতামাতি ওকে নিয়ে', এবার অন্যদের দিকে তাকানোর অনুরোধ বিশ্বজয়ী দলের সদস্যের

KM | ০৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে নিয়ে মাতামাতি বেশি হয়। এশিয়ার বাইরে তাঁর পারফরম্যান্স ভাল নয়। 

অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউই পরিস্থিতির চাপ নিয়ন্ত্রণ করতে পারেননি। নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ এবং কেএল রাহুল মাঝে মাঝে জ্বলে উঠেছেন। 

সম্মিলিত ভাবে ভারতীয় দল খেলতে পারেনি। 

শুভমান গিলকে বলা হত, ভবিষ্যতের তারকা। নির্বাচকদের কাছ থেকেও প্রয়োজনীয় সাহায্য পেয়েছিলেন। কিন্তু বিদেশের মাটিতে গিলের পারফরম্যান্স প্রত্যাশাপূরণ করতে পারেনি। বড় মঞ্চে তিনি কি বড় ইনিংস খেলতে পারবেন? সংশয় তৈরি হয়েছে গিলকে নিয়ে। 

ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত তরুণ গিলের সমালোচনা করে বলছেন, ''আমি আগাগোড়া বলে আসছি গিলকে নিয়ে মাতামাতি বেশি হয়। ওকে অতিরিক্ত মূল্যবান ক্রিকেটার বলে ধরে নেওয়া হয়েছে।''

শ্রীকান্তের মতে, গিলকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু অন্য কাউকে সেই সুযোগ দেওয়া হয় না। দেশের প্রাক্তন ওপেনার বলেছেন, ''গিলকে যে পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে, সূর্যকুমার যাদবকে তো সেই পরিমাণ সুযোগ দেওয়া যেত টেস্ট ফরম্যাটে। টেস্টে শুরুটা ভাল করেনি ঠিকই সূর্যকুমার। কিন্তু ওরে টেকনিক এবং ক্ষমতা রয়েছে। তবুও নির্বাচক এবং ম্যানেজমেন্ট  ওকে সাদা বলের ফরম্যাটে ঠেলে দিয়েছে। নতুন প্রতিভার খোঁজ করতে হবে।''

ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে শ্রীকান্তের অনুরোধ, গিলকে বহু সুযোগ দেওয়া হয়েছে। এবার রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শনদের সুযোগ দেওয়া হোক বেশি করে। 

ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ''রুতুরাজ গায়কোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে খুব পারফরম্যান্স করেছে। কিন্তু ওকে নেওয়া হয় না। ভারতীয় এ দলের হয়ে সফরে সাই সুদর্শন দুর্দান্ত খেলেছে। এই খেলোয়াড়দের সুযোগ দেওয়া হোক। এদের দিকে না তাকিয়ে নির্বাচকরা কেবল গিলকেই সুযোগ দিয়ে যাচ্ছে।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া