শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ের প্রস্তুতি তুঙ্গে রুবেল-শ্বেতার, আমন্ত্রণ পত্রে ফুটে উঠছে সিঁদুর দানের ছবি! থাকছে আর কোন চমক? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ১৭ : ২০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগে বন্ধুত্ব থাকলেও জি বাংলার 'যমুনা ঢাকি'র সেট থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রুবেল-শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় দু'জনের একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে মাঝেমধ্যেই ভাগ করে নেন জুটিতে।

 


এই মুহূর্তে শ্বেতাকে দর্শক দেখছেন 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে 'নিমফুলের মধু'তে। ১৯ জানুয়ারি চার হাত এক হতে চলেছে রুবেল-শ্বেতার। তাই জোরকদমে চলছে বিয়ের তোড়জোড়। এদিকে আইবুড়ো ভাতের পর্বও চলছে প্রায় প্রতিদিন।

 


শুটিংয়ের ব্যস্ততা সামলে বন্ধুদের কিংবা আত্মীয়দের ডাকে নিয়মরক্ষা করতে পৌঁছে যাচ্ছেন জুটিতে। সমাজ মাধ্যমে তুলে ধরছেন এই খুশির মুহূর্তগুলো। এদিকে ধীরে ধীরে সময় এগিয়ে আসছে শুভদিনের। 

 


এবার সামনে এল রুবেল-শ্বেতার বিয়ের আমন্ত্রণ পত্র। এর আগেও সামনে এসেছিল আমন্ত্রণ পত্রের এক ঝলক। লাল রঙের আমন্ত্রণ পত্রের উপর লেখা 'বিয়ের গল্প কথা'। পত্রটির ভিতরে রুবেল ও শ্বেতার ছবি। 'যমুনা ঢাকি'তে সিঁদুর দানের মুহূর্তেই আমন্ত্রণ পত্রে ফুটিয়ে তুলেছেন তাঁরা। লেখা রয়েছে, শুভ পরিণয় রুবেল-শ্বেতা। বিয়ের দিন এগিয়ে আসছে, বাড়ছে ব্যস্ততা। তার মাঝেও একটানা শুটিং করছেন দু'জন। বিয়ের সাজে জুটিকে দেখার জন্য এখন অপেক্ষায় অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া