মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের ৩-১ পরাজয়ের পরে রোহিত শর্মা সহ মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিক ক্রিকেটারদের কড়া বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ আইপিএল মরশুমের আগে ক্রিকেটারদের পেশাদারিত্ব ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ তাদের রিটেনশন খেলোয়াড়দের তালিকা ঘোষণা করার পরপরই একটি বিশেষ বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে মাঠের বাইরের আচরণ নিয়ে বিশেষ বার্তা দেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি। জানানো হয়, নিয়ম মা মানলে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির মর্যাদা নষ্ট হতে পারে।
রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডেয়া, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার মত রিটেন করা খেলোয়াড়রা যাতে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন সে বিষয়ে কড়া বার্তা দিয়েছে মুম্বই। জানা গিয়েছে, ভারতীয় দলের ড্রেসিংরুমের কথোপকথন ফাঁস হওয়ার গুজবকে কেন্দ্র করে যে বিতর্ক চলছিল সেই আবহেই এই বৈঠক করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়েছে, এমন কোনও অস্থিরতা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে ঘটতে দেবে না মুম্বই। হার্দিক পান্ডেয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব বর্তমানে ভারতের টি২০ দলের অধিনায়ক। গত সিজনে খারাপ ফলাফলের পরেও হার্দিকের নেতৃত্বের ওপর যে ফ্র্যাঞ্চাইজি ভরসা রেখেছে এটা তারই প্রমাণ। তবে এক রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়েরই কিছু ক্রিকেটার তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যানেজমেন্টের সাম্প্রতিক এই পদক্ষেপ সেই আচরণ বন্ধ করার জন্যই নেওযা হয়েছে। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ২০২৫ আইপিএল মরশুমে ফের মারমুখী হয়ে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তার আগে মুম্বই ম্যানেজমেন্টের এই বার্তাকে রোহিত শর্মা এবং তাঁর সতীর্থরা কতটা গুরুত্ব দেন এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি