মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Stuart Law has now turned to LinkedIn in search of new coaching roles

খেলা | একসময়ের অস্ট্রেলিয়ার ম্যাচ উইনার, সেই প্রাক্তন তারকা এখন বেকার, চাকরির জন্য আবেদন লিঙ্কডইনে

KM | ০৭ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: একসময়ে বলা হত, মাইকেল বিভান ও স্টুয়ার্ট ল ওয়ানডের সেরা  বাজি। 

সেই স্টুয়ার্ট ল-য়ের হাতে এখন চাকরি নেই। তিনি চাকরি খুঁজছেন। লিঙ্কডইন প্রোফাইলে চাকরির আবেদনে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, ''আমি নতুন কাজ খুঁজছি। আপনাদের সমর্থন পেলে খুশি হব। ক্রিকেট কোচের ভূমিকায় কাজ খুঁজছি। যদি কোনও সুযোগ থাকে বা আমাকে প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাকে বার্তা পাঠাবেন অথবা নিচে মন্তব্য করবেন। আমি যোগাযোগ করব।'' 

স্টুয়ার্ট ল নামটা উচ্চারণ করলে মনে পড়ে মোহালিতে তাঁর বলে মহম্মদ আজহারউদ্দিনের বিশাল এক ছক্কা। 

স্টুয়ার্ট ল নামটা উচ্চারণ করলেই মনে  পড়ে ১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনালে তাঁর ও মাইকেল বিভানের  দুরন্ত পার্টনারশিপ। যার জন্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া। শেষ চারের সেই ম্যাচে ৭২ রানে রান আউট হয়ে গিয়েছিলেন স্টুয়ার্ট ল। 

সেই প্রাক্তন অজি তারকা এখন বেকার। তিনি ক্রিকেট কোচ ও সহকারীর ভূমিকায় কাজ করতে চান।

২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। প্রায় ৯ মাস কাজ করেছিলেন। তাঁর কোচিংয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পরবর্তীকালে  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। 

মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। গত অক্টোবরে সেই চাকরি যায় প্রাক্তন অজি তারকার। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক খেলোয়াড় তাঁর বিরুদ্ধ বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন। 
এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন ছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচেরও দায়িত্ব পালন করেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। অনূর্ধ্ব-১৯ অজি দলেরও কোচ হিসেবে কাজ করেছেন। 

স্টুয়ার্ট লয়ের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 

চাকরি হারিয়ে এখন বেকার স্টুয়ার্ট ল। চাকরি খুঁজছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। লিঙ্কডইনে চাকরির জন্য আবেদন করেছেন। একসময়ের ডাকসাইটে ক্রিকেটারের আজ কি করুণ পরিণতি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া