মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির মেলবোর্ন টেস্ট থেকে সংবাদ শিরোনামে অস্ট্রেলিয়ার নতুন ওপেনার স্যাম কনস্টাস। বক্সিং ডে টেস্টে প্রথমে বিরাট কোহলির সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। ম্যাচ ফি কাটা যায় বিরাটের। কিন্তু ভরা স্টেডিয়ামে পরবর্তীতে কনস্টাস দর্শকদের সমর্থন আদায় করে নেন। ম্যাচ চলাকালীন মাঝে মাঝে কোহলির অভিনয় নকল করতেও দেখা যায়। তবে সিডনি টেস্টে ভারতীয় অধিনায়ক জসপ্রীত বুমরার সঙ্গে একটি বচসায় জড়িয়ে কনস্টাস সীমা ছাড়ান। দিনের খেলা শেষ হওয়ার আগে বিতর্ক হয় বুমরার সঙ্গে।
উসমান খোয়াজার সময় নষ্ট করার কৌশল নিয়ে বুমরা অসন্তুষ্ট হন। তখন কনস্টাসের হস্তক্ষেপ বুমরাহকে আরও ক্ষুব্ধ করে তোলে। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং অধিনায়ক প্যাট কামিন্স কনস্টাসকে সমর্থন করলেও, দুই দলের প্রাক্তন ক্রিকেটাররা এই ঘটনায় কনস্টাসের সমালোচনা করেন। তবে বিজিটি শেষের পর নিজের ভুল স্বীকার করেছেন কনস্টাস। তিনি বলেন, ‘ওটা আমার ভুল ছিল। উজি হয়তো কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত, ও আউট হয়ে গেল। তবে এটাই ক্রিকেট। বুমরাকে কৃতিত্ব দিতেই হবে। ও দারুণ বল করেছে। তবে দলের পারফরম্যান্স ছিল অসাধারণ’।
প্রসঙ্গত, চার ইনিংসে ১১৩ রান এবং ডেবিউ ইনিংসে একটি অর্ধশতক হাঁকিয়ে কনস্টাস নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। বিশেষত, মেলবোর্ন টেস্টে সিরিজের সেরা বোলার বুমরার বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক খেলা দর্শকদের মুগ্ধ করে। তবে সিরিজের শেষ ম্যাচে লড়াইটি আর দেখা যায়নি। পিঠের চোটের কারণে বোলিং করতে পারেননি বুমরা। কনস্টাসের পরবর্তী মিশন এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার মাটিতে দু’ম্যাচের টেস্ট সিরিজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি