শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমি আর বুম্বাদা এবার সমান-সমান'-হাফ সেঞ্চুরি পেরিয়ে এ কী বললেন রুদ্রনীল ঘোষ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ৪৯টি রঙিন বসন্ত বেরিয়ে পঞ্চাশে পা দিলেন রুদ্রনীল ঘোষ, টলিউডের প্রিয় 'রুডি'। দুপুরে বাড়ির তৈরি নানা পদ এবং রাতে টলিপাড়ার প্রিয়জনদের সঙ্গে পার্টি, বিশেষ দিনটা এভাবেই কাটালেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের কথায়, *অবশেষে এবার আমি আর বুম্বাদা এক বয়সী হয়ে গেলাম।" ব্যাপারটা কী, ঠিক কী বোঝাতে চাইলেন রুদ্রনীল? 

 


ঠিকানা বদলেছে, বয়সের সংখ্যা বদলেছে, বন্ধুত্ব বদলেছে কিন্তু মানুষ হিসাবে রুদ্রনীল ঘোষ বদলাননি, এমনটাই দাবি অভিনেতার। তিনি আগের মতোই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে ভালবাসেন। তিনি প্রথম দিনের মত আজও স্ট্রাগল করে চলেছেন। রুদ্রনীলের কথায়, "অবশেষে আমি বুম্বাদাকে ছুঁতে পারলাম, এবার থেকে আমরা এক বয়সী হয়ে গেলাম। কারণ ৫০ পেরনোর পর থেকে বুম্বাদার বয়স আর বাড়ছে না। আমিও ৫০-এ পা দিলাম, এবার দু'জনেই এক।"


টলিউডের সকলের একটাই প্রশ্ন কবে নতুন জীবন শুরু করবেন রুদ্রনীল ঘোষ? রুদ্রনীলের জবাব, "এই কারণেই আমার বয়স বাড়ছে না, বন্ধুদের দেখছি তো, তাঁদের দুশ্চিন্তা বাড়ছে, অনেক ঝামেলাও বাড়ছে, যদিও সব ক্ষেত্রে ছবিটা এক নয়। তবে আমি বাড়ি এসে শান্তিতে ঘুমাতে পারি সেই কারণেই বোধহয় বয়সটা বোঝা যায় না। বিয়ে করব না তা বলিনি, এই যে মহিলারা আমায় বিয়ে করতে চান তাঁরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুক, তাঁদের মা-বাবারাও যোগাযোগ করতে পারেন, দেখা যাক কী হয়।"

 


সবমিলিয়ে ৫০ তম জন্মদিন একটু অন্যভাবে কাটালেন রুদ্রনীল। প্রথমবার নিজের জন্মদিনে পার্টির আয়োজন করলেন অভিনেতা। যদিও পার্টিতে নয় বরং বাড়িতে এসেই প্রিয় রুডিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে কেক কাটলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া