মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক উপস্থিতির হার রেকর্ড ব্রেকিং। এত মানুষ খেলা দেখেছেন জেনে অবাক রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং। দুই প্রাক্তন তারকা মনে করছেন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের জনপ্রয়তা অ্যাশেজকেও ছাপিয়ে যাবে। ভারতের আধিপত্য কাটিয়ে ১০ বছর পর বর্ডার-গাভাসকর সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্ট মিলিয়ে মোট ৮ লক্ষ ৩৭ হাজার দর্শক খেলা দেখেছে। ক্রিকেটের আধুনিক যুগে দুই দলের এই দ্বৈরথকে অবাস্তবের অ্যাখ্যা দেন রবি শাস্ত্রী। আইসিসির রিভিউতে শাস্ত্রী বলেন, 'একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, মেলবোর্ন টেস্টে ৩,৭৫,০০০ দর্শক হয়েছে। যা ৯০ বছর আগের ৩,৫০,০০০ দর্শকের রেকর্ড ভেঙে দিয়েছে। ব্র্যাডম্যানের সময় ১,২০,০০০ দর্শক হত। আধুনিক যুগে এই সিরিজ নিয়ে মানুষের আগ্রহ কতটা বেড়েছে, এই পরিসংখ্যানই বলে দিচ্ছে। মাপকাঠি বেড়ে গিয়েছে। টিভি, ওটিটি থাকা সত্ত্বেও এত মানুষের মেলবোর্নে খেলা দেখতে আসা, তারপর সিডনিতেও ফুল হাউজ আশ্চর্যের।'
রবি শাস্ত্রীর সঙ্গে একমত রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে, অ্যাশেজের জনপ্রিয়তা ছাপিয়ে যাওয়ার ক্ষমতা আছে বর্ডার-গাভাসকর ট্রফির। পন্টিং বলেন, 'পরের বছর অ্যাশেজের পর একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। সেখানে এই সংখ্যক দর্শক না হলে বোঝা যাবে যে ফ্যানদের কাছে বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব বেশি। তিন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সমর্থকরা কিভাবে দেখছে বোঝা যাবে। পন্টিং মনে করেন, বৃষ্টি বিঘ্ন না ঘটালে এবং অধিকাংশ টেস্ট সময়ের আগে শেষ না হলে দর্শক সংখ্যা আরও বাড়তে পারত। পন্টিং বলেন, 'পারথ টেস্ট চারদিন গড়ায়। অ্যাডিলেড তিনদিন। সিডনিও তিনদিন। খেলা পাঁচদিন হলে এই সংখ্যা আরও বাড়তে পারত। পরের বছর এই সময় বিশ্বের সেরা দ্বৈরথ কোনটা আমরা জেনে যাব।' গত ১৫-২০ বছর ধরে বর্ডার-গাভাসকর ট্রফির অঙ্গ রবি শাস্ত্রী এবং রিকি পন্টিং। দু'জনেই মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে এই সিরিজ আরও বড় আকার নিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি