মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের

RD | ০৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে ফিরল সমতা। ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই ফের এক গোল খেয়ে গেল দল। মুম্বই সিটির কাছে হারের পর মুষড়ে পড়লেন ফুটবলাররা। সমর্থকদের চোখে মুখেও হতাশার ছাপ। কোচ অস্কার ব্রুজোও একই কথা জানালেন। সাংবাদিক সম্মেলনে দলের খেলা নিয়ে জানিয়ে গেলেন, 'প্রথমার্ধে অনেক সুযোগ দিয়ে ফেলেছি ওদের। রোজ রোজ তিন, চার গোল করে জেতা যায় না। তবে দ্বিতীয়ার্ধে দলের মানসিকতা অন্য রকম ছিল। সেটা খেলা দেখেই বোঝা গেছে। দলের কম্বিনেশন নিয়ে পরীক্ষা চালাতে হচ্ছে। সমতা ফিরিয়েও ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়লাম আমরা।' 

তবে চোট আঘাতে ভুগছেন লাল হলুদের একাধিক খেলোয়াড়। সেটাও স্পষ্ট জানিয়ে গেলেন অস্কার। বললেন, 'প্রথম একাদশে যাদের খেলানো দরকার তাঁদের মধ্যে অনেক খেলোয়াড় নেই, পজিশন বদলে অনেককে খেলাতে হচ্ছে। ফলে,আমরা গেম কন্ট্রোল করতে পারছি না। বলের কন্ট্রোল নিতে পারছি না। মাঝমাঠের দখল নিতে না পারলে খেলায় ফেরা সম্ভব নয়।' 

চারদিন পরেই কলকাতা ডার্বি। কলকাতায় বড় ম্যাচ হচ্ছে না এটা একপ্রকার নিশ্চিত। অস্কার জানিয়ে গেলেন, দল যখন হারছিল তখনও সমর্থকরা চিৎকার করে সমর্থন করে গিয়েছেন। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারলাম না। সমর্থকদের সামনে ডার্বি হলে ভাল লাগত। তবে পরের ম্যাচের আগে আমাকে দলকে নতুন করে সাজাতে হবে। ডার্বি জিততে পারলে দলে আত্মবিশ্বাস ফিরবে।'

উল্লেখ্য, সোমবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ২-৩ গোলে হারল অস্কার ব্রুজোর দল। তিন ম্যাচ পর হার। বছর শেষে হায়দরাবাদের কাছে আটকে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এদিনও তথৈবচ। তবে পাঞ্জাব ম্যাচের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ ছিল। জোড়া গোলে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াইয়ে ২-২ করে ইস্টবেঙ্গল। কিন্তু শেষরক্ষা হয়নি। ওড়িশা ম্যাচের পর আবার হার। দু'টো জয়, একটি ড্রয়ের পর মুখ থুবড়ে পড়ল লাল হলুদ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া