সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ০৬ জানুয়ারী ২০২৫ ০৩ : ১৪Sampurna Chakraborty

ইস্টবেঙ্গল - ২ (সাহিল-আত্মঘাতী, ডেভিড)

মুম্বই সিটি - ৩ (ছাংতে, নিকোলাস-২)

সম্পূর্ণা চক্রবর্তী: সুপার সাব হতে পারতেন ডেভিড। দু'গোলে পিছিয়ে পড়েও অদম্য লড়াই ম্যাচে ফেরায় লাল হলুদকে। কিন্তু শেষরক্ষা হল না। আবার হারের সরণিতে ইস্টবেঙ্গল। বছরের শুরুতেই হোঁচট। সোমবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ২-৩ গোলে হারল অস্কার ব্রুজোর দল। তিন ম্যাচ পর হার। বছর শেষে হায়দরাবাদের কাছে আটকে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এদিনও তথৈবচ। তবে পাঞ্জাব ম্যাচের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ ছিল। জোড়া গোলে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াইয়ে ২-২ করে ইস্টবেঙ্গল। কিন্তু শেষরক্ষা হয়নি। ওড়িশা ম্যাচের পর আবার হার। দুটো জয়, একটি ড্রয়ের পর মুখ থুবড়ে পড়ল লাল হলুদ। অস্কার দায়িত্ব নেওয়ার পর খেলায় অনেকটাই উন্নতি হয়েছিল। কিন্তু গত দুই ম্যাচে গ্রাফ কিছুটা পড়তির দিকে।বছর শুরুতে ঘরের মাঠে ভাল ফুটবল খেলতে ব্যর্থ ইস্টবেঙ্গল। নিকোলাস, বিপিনরা সহজ সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। ডার্বির আগে এই রেজাল্ট‌ ফুটবলারদের মনোবলে অনেকটাই ধাক্কা দেবে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়েই এগারো নম্বরেই থাকল অস্কার ব্রুজোর দল। 

ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স ডিয়ামানটাকোসকে সামনে রেখে ৪-৪-২ ফরমেশন শুরু করেন অস্কার। বাঁ প্রান্ত সচল রাখলেও, নিপুণতার অভাব পিভি বিষ্ণুর। ইস্টবেঙ্গলের প্রথম হাফ চান্স ২০ মিনিটে। মুম্বইয়ের তিনজনকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পরেন বিষ্ণু। কিন্তু ফাইনাল পাস বিপক্ষের পায়ে জমা পড়ে। প্রথমার্ধে লাল হলুদের আরও একটা গোলের সুযোগ তৈরি হয় বিষ্ণুর পা থেকেই। কিন্তু ফলপ্রসূ হয়নি। মুম্বইয়ের প্রথম পজিটিভ সুযোগ ২৮ মিনিটে। ভ্যান নিয়েফের কর্নার থেকে নিকোলাস কারেলিসের শট পোস্টে লাগে। রক্ষণের ভুলে ৩৯ মিনিট প্রথম গোল হজম ইস্টবেঙ্গলের। বিক্রম প্রতাপের পাস থেকে ব্রেন্ডন ফার্নান্দেজের থ্রু ধরে ছাংতের শট পোস্টে লেগে গোলে ঢুকে যায়। প্রথম গোলের ক্ষেত্রে দায়ী চুংনুঙ্গা এবং প্রভার লাকরা। বিরতির আগেই দ্বিতীয় গোল হজম। 

ম্যাচের ৪৪ মিনিটে ০-২। ভ্যান নিয়েফের পাস থেকে ইউস্তেকে কাটিয়ে গোলে শট নেন নিকোলাস। শট তালুবন্দি করতে পারেনি প্রভসুখন‌। ইস্টবেঙ্গল কিপারের হাত থেকে বেরিয়ে যাওয়া বল ফিরতি শটে গোল ঠেলেন নিকোলাস। বিরতির আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় গ্রিসের স্ট্রাইকার। কিন্তু সংযুক্তি সময় তাঁর শট বাইরে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে তেড়েফুঁড়ে শুরু করে ইস্টবেঙ্গল। মনে করায় পাঞ্জাব ম্যাচকে। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারে জোড়া সুযোগ পায় ইস্টবেঙ্গল। ইউস্তের ক্রস থেকে ডিয়ামানটাকোসের হেড বাইরে যায়। এদিন তেমন কার্যকরী দেখায়নি লাল হলুদের গ্রিক স্ট্রাইকারকে। সুযোগ এসেছিল জিকসনের সামনেও। কিন্তু তাঁর শট ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। ম্যাচের ৬৬ মিনিটে সাহিল পান‌ওয়ারের আত্মঘাতী গোল ব্যবধান কমে। গোল পাওয়ার পর মুম্বইকে চেপে ধরে ইস্টবেঙ্গল। ম্যাচের ৮৩ মিনিটে ২-২। ক্লেইটনের কর্নার থেকে হেড করে বল নামিয়ে দেন ইউস্তে। বাঁ পায়ের শটে বল জালে রাখেন পরিবর্ত ফুটবলার ডেভিড। তখনও নির্ধারিত সময়ের ৭ মিনিট বাকি। সমতা ফেরার পর চাঙ্গা যুবভারতীর গ্যালারি। কিন্তু মাত্র চার মিনিটেই যাবতীয় আশায় জলাঞ্জলি। ম্যাচের ৮৭ মিনিটে জয়সূচক গোল নিকোলাসের। নাথান রডরিগেজ ফরোয়ার্ড থ্রু বাড়ানোর সময় ধরাশায়ী হন আনোয়ার। হিজাজিকে কাটিয়ে নিখুঁত প্লেসিং নিকোলাসের। হারের পাশাপাশি ইস্টবেঙ্গলের বড় দুশ্চিন্তা আনোয়ারের চোট। ম্যাচের শেষদিকে আর পারছিলেন না। খোড়াতে খোয়াতে মাঠ ছাড়েন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া