শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ০১ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়কুমার-প্রিয়দর্শন জুটি। পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়ালকেও। বর্তমানে রাজস্থানের জয়পুরে জোরকদমে চলছে ছবির শুটিং। সদ্য ছবির সেট থেকে শুটিংয়ের ফাঁকে অক্ষয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন পরেশ। সেই নতুন ছবি প্রকাশ্যে আসামাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়েছে সমাজমাধ্যমের আনাচে কানাচে। তুমুল হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।
সাদা-কালো সেই ছবিতে একেবারে ক্যাজুয়াল অবতারে ধরা দিয়েছেন 'খিলাড়ি'। দেখা যাচ্ছে শীতের মিষ্টি রোদ পোহাচ্ছেন অক্ষয়। অনাবৃত ঊর্ধাঙ্গে দু’হাত তুলে চোখ বুজে রয়েছেন তিনি। দৃশ্যতই স্পষ্ট শীতের নরম রোদের ওম প্রাণভরে অনুভব করছেন বলি-তারকা। আর এক পাশে চেয়ারে বসে রয়েছেন পরেশ রাওয়াল। পরনে ধবধবে সাদা কুর্তা- পাজামা। নিজের জামাকাপড়ের রং-এর কথা অন্যভাবে উল্লেখ করে ছবির ক্যাপশন খানিক মজা করেই লিখেছেন 'বাবু ভাইয়া' - " ভূত বাংলার সেটে একজন উজ্জ্বল ধবধবে তারকা জয়পুরে শীতের নরম রোদ পোহাচ্ছেন মিঃ ফিট অক্ষয় কুমারের সঙ্গে।"
A Shining star enjoying Winter Sun at Jaipur with Mr FIT @akshaykumar on the shoot of BHOOT BANGLA ! pic.twitter.com/4ALvW0a9xC
— Paresh Rawal (@SirPareshRawal) January 6, 2025
জানা গিয়েছে, এই ছবিতে অক্ষয়ের সঙ্গে নাকি থাকছেন তাবু-ও। ২০০০ সালে 'হেরা ফেরি' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫-এর এপ্রিলে শুটিং শেষ হয়ে যাবে এই ছবির। ২০২৬-এর ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে 'ভূত বাংলো'।
গত বছর সেপ্টেম্বরে এই ছবির খবর প্রকাশ্যে আসামাত্রই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের আনাচে কানাচে। এবং তুমুল হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। জল্পনা শুরু হয়েছে, 'ভূত বাংলো' ছবি নাকি আদতে 'ভুল ভুলাইয়া' ছবির স্পিন অফ। অর্থাৎ ২০০৭-এ মুক্তি পাওয়া অক্ষয়-প্রিয় ওই হরর-কমেডি ছবির শুরু হওয়ার আগের গল্প। ছবির চরিত্রগুলির শুরুর গল্প। একে 'ভূত বাংলো'ও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। তার ওপর এই ছবিতেও রয়েছেন অক্ষয়, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানিরা। একেবারে ‘ভুলভুলাইয়া’ ছবির কাস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছে নেটিজেনরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি