মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জানুয়ারী ২০২৫ ০১ : ০৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সুস্থ থাকতে দুধ খাওয়ার জুড়ি মেলা ভার। দুধে থাকা পুষ্টিগুণ শরীরের যত্ন নেয়। বিশেষ করে ক্যালসিয়ামের খনি দুধ নিয়মিত খেলে হাড়, জয়েন্টের ব্যথা কমে। একইসঙ্গে নয়টি অ্যামিনো অ্যাসিড সহ প্রোটিনে ভরপুর দুধ রোজ খেলে অনেক রোগভোগ থেকে দূরে থাকা যায়। বিশেষ করে বাড়ন্ত বয়সে দুধ খাওয়ার কোনও বিকল্প নেই। দুধ খেলেই হল না, কেমন দুধ খাচ্ছেন, তার উপরেও নির্ভর করে পুষ্টিগুণ। সেক্ষেত্রে স্বাস্থ্যের জন্য প্যাকেটের নাকি টেট্রা প্যাকের দুধ ভাল, জেনে নিয়ে সেই বিষয়ে-
ভারতীয় বাজারে দুধ মোটামুটি তিন ভাবে পাওয়া যায়। স্থানীয় মাধ্যম অর্থাৎ খাটাল থেকে দুধ সরাসরি বাড়িতে আসে। দ্বিতীয়, প্লাস্টিক প্যাকেট বা পাউচের দুধ, আর তৃতীয়হল টেট্রা প্যাকের। আবার পাউচের দুধ তিন রকম হয়, তা হল টোনড, ডবল টোনড এবং ফুল ক্রিম মিল্ক। এর মধ্যে বর্তমানে খাটালের দুধের বিক্রি অনেকটাই কমে গিয়েছে। বেশিরভাগ বাড়িতেই প্যাকেটের কিংবা টেট্রা প্যাকের দুধের ব্যবহার বেশি।
সমীক্ষায় ধরা পড়েছে, দীর্ঘ দিন প্লাস্টিকের মধ্যে দুধ তাজা রাখতে রাসায়নিক ও কীটনাশক মেশানো হচ্ছে, যা শরীরের জন্য ক্ষতিকর। এই দুধ খুব উচ্চ তাপমাত্রায় ফোটানো হয় না। ৭২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাত্র ১৫ সেকেন্ড ফুটিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে প্যাকেটে ভরে দেওয়া হয়। তাই বিশেষজ্ঞদের মতে, এতে সমস্ত ব্যাকটেরিয়া নির্মূল হয় না। তাই এই দুধ খাঁটি কিনা যাচাই করে নিতে হবে। সঙ্গে খাওয়ার আগে ভাল করে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পুষ্টিবিদদের মতে, টেট্রা প্যাকের দুধ সবচেয়ে সুরক্ষিত। টেট্রা প্যাকের দুধকে খুবই উচ্চ তাপমাত্রায় ফোটানো হয়। সাধারণত ১৩৫ থেকে ১৫৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটিয়ে ঠান্ডা করে তবেই এই দুধকে প্যাকেটবন্দি করা হয়। উচ্চ তাপমাত্রায় ফোটানোর কারণে এই দুধে কোনও রকম জীবাণু থাকে না। প্যাকেটে ভর্তি করার আগে এই দুধ নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। তাই টেট্রা প্যাক ও পাউচের দুধের মধ্যে তুলনা করা হয়, তাহলে টেট্রা প্যাকের দুধ বেশি সুরক্ষিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?