শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sunita Ahuja dismisses the claims of tina ahuja leaving bollywood and Says She did not get work due to govinda details inside

বিনোদন | গোবিন্দার জন্যই বলিউডে কাজ পাচ্ছে না তাঁর মেয়ে টিনা! বিস্ফোরক অভিনেতার পত্নী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ০১ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দার সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে সুনীতা আহুজা। এবার মেয়ে টিনার বলি-কেরিয়ার নিয়ে তাঁর মন্তব্য শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। কারণ মেয়ের কেরিয়ারের ভবিষ্যতের কথা বলার পাশাপাশি গোবিন্দাকেও খোঁচা দিতে ছাড়েননি তাঁর স্ত্রী। 

 

ঠিক কী বলেছেন সুনীতা? গোবিন্দা-পত্নী জোর গলায় জানান, বলিউডকে মোটেই বিদায় জানাচ্ছে না তাঁদের মেয়ে। আরও জানান, নিজের প্রথম ছবি সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড ছবিতে কাজ করার পর প্রশংসিত হয়েছিল টিনার অভিনয়। তবে তারপরেও ভাল কাজের প্রস্তাব আসছে না তাঁর কাছে। এর পিছনে অন্যতম কারণ হতে পারে একটি গুজব। সুনীতার মতে, বলিপাড়ার অন্দরে অনেকের ধারণা টিনা কোনও ছবিতে কাজ করলেই সেই সেটে হাজির হবেন গোবিন্দা এবং ছবির সব ব্যাপারে মাথা ঘামাতে শুরু করবেন। এই ভয়েই টিনার কাছে কাজের প্রস্তাব আসছে না। এরপরে তাঁর অনুরোধ, টিনাকে ভাল কাজের একটা সুযোগ দেওয়া হোক।  

 

সম্প্রতি, নারীদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন গোবিন্দার মেয়ে টিনা আহুজা। তাঁর দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে। টিনার কথায়, "আমি জীবনের বেশির ভাগ সময়টা কাটিয়েছি চণ্ডীগড়ে এবং আমি এই ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধু মাত্র মুম্বই ও দিল্লির মেয়েদের কাছে।" টিনা জানান মেয়েদের এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে যায়। টিনার কথায়, "অনেক সময়ই দেখা যায় কোনও একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা অনুভবই করতে পারেন না, কবে তাঁদের ঋতুস্রাব শুরু হল, কবে বন্ধ হয়ে গেল।"এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই তাঁদের এই মন্তব্যর জেরে ক্ষুব্ধ নেটিজেনরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া