শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: জুনেইদ এবার জুটি বাঁধছেন শ্রীদেবী-কন্যার সঙ্গে। জাহ্নবী নয়, অভিনেতার বিপরীতে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে অর্থাৎ খুশি কাপুর। খুশির সঙ্গে জুনেইদের জুটি বাঁধায় বেশ উচ্ছ্বসিত হয়েছিল দর্শক মহল। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। ছবির নাম ‘লভইয়াপ্পা’। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। সেই গানের ভিডিওতে জুনেইদ-খুশির রসায়ন চোখ কাড়লেও, গানের সুর মন ভরাতে পারেনি। তবে সেসব ছাপিয়ে এখন চর্চায় আমির খানের একটি উক্তি। যা তিনি, 'লভইয়াপ্পা' ছবিতে খুশি কাপুরের অভিনয় দেখে করেছেন।
এইমুহূর্তে তাঁর বলা সেই মন্তব্যের জন্য যারপরনাই ট্রোলড হচ্ছেন আমির। কিন্তু ঠিক কী বলেছেন বলিউডের 'মিঃ পারফেকশনিস্ট'? সম্প্রতি এক সাক্ষাৎকারের ভিডিওতে দেখা গেল জুনেইদকে পাশে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমির। সেখানে কথার ফাঁকে আমির খানকে বলতে শোনা গেল – “এই ছবিতে খুশি দেখে শ্রীদেবীর কথা মনে যাচ্ছে আমার। খুশিকে দেখতে দেখতে ওঁর মধ্যে যেন আচমকা শ্রীদেবীজীকে দেখতে পেলাম আমি। খুশির পারফরম্যান্সের মধ্যে অবিকল শ্রীদেবীজীর সেই এনার্জির আঁচ পেয়েছিলাম।”
শোনামাত্রই হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ লিখলেন, “ওহে আমির, ঢপ দাও কিন্তু এতটাও দিও না!” অন্য এক নেট-নাগরিক লিখলেন, “সন্তানের প্রতি ভালবাসা কীসব কথা বলিয়ে দেয়। বাবারে!” অন্য একজন মজা করে বাকি নেটিজেনদের উদ্দেশ্যে লিখলেন, “ওহে, আমিরের ‘লাল সিং চড্ডা’-র ব্যর্থ হওয়ার ট্রমাটা কাটেনি এখনও। একটু বোঝো এটা।”
উল্লেখ্য, 'লভইয়াপ্পা' পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি 'লাল সিং চড্ডা'য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। ফেরা যাক, 'লভইয়াপ্পা'র প্রসঙ্গে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে এই রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়। সূত্রের খবর, ছবিতে সুরের একটি বড় ভূমিকা থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে, করণ জোহরের প্রযোজনায় 'সরজমিন' ছবিতে সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের বিপরীতেও দেখা যাবে খুশিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি