শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | বিশ্বের সৃজনশীলতার কেন্দ্র কীভাবে হয়ে উঠবে ভারত? দিলজিতের বিশেষ পরামর্শে রাজি মোদী-সরকার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সোমবার ৪১ বছরে পা দিলেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গান দিলজিৎ। গত বছর আমেরিকা ও কানাডায় তুলকালাম শুরু হয়েছিল এই পাঞ্জাবি গায়ক-অভিনেতার কনসার্ট ঘিরে। কানাডায় কনসার্টের আগে দিলজিতের সঙ্গে দেখা করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই 'অমর সিং চমকিলা', ‘জাঠ অ্যান্ড জুলিয়েট ৩’, ‘উড়তা  পাঞ্জাব’, ‘সুরমা’, ‘গুড নিউজ’ ও আরও অনেকে ছবিতে দিলজিতের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অনুরাগীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দিলজিতের দরাজ গলা। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সেই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে বিশেষ পরামর্শও নাকি দিয়েছিলেন দিলজিৎ। এই জল্পনা আরও দানা বেঁধে দিলজিতের জন্মদিনে। কান পাতলেই ইতিউতি প্রশ্ন শোনা যাচ্ছে, দিলজিতের সেই পরামর্শ অনুযায়ী, বিদেশের মতো ভারতেও কি বিরাট বিরাট সঙ্গীত উৎসব হতে পারে।

 


প্রধানমন্ত্রীকে দিলজিৎ একটি আর্জি জানান –বিদেশে ‘কোচেলা’ (ক্যালিফোর্নিয়ার সঙ্গীত উৎসব) বা অন্য সব সঙ্গীত অনুষ্ঠান উৎসব বিরাট আকার নিয়েছে। আমরাও এমন বড় কিছু করতে পারি। এমন উৎসবে দেশ-বিদেশ থেকে মানুষ আসে। বিদেশের মতো ভারতেও বড় ধরনের সঙ্গীত উৎসব হতে পারে, মনে করেন দিলজিৎ। মোদীকে এই গায়ক পরামর্শ দিয়েছেন, ভারতেও এমন বড় মাপের উৎসব হওয়া উচিত। তা হলে সারা বিশ্ব থেকে এই দেশে মানুষ আসবেন। দিলজিতের কথায়, “সারা বিশ্বে সৃজনশীলতার কেন্দ্র হয়ে উঠবে ভারত।” 

 


প্রসঙ্গত, গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুরাগীরা। পছন্দের গায়কের সুরে মাতোয়ারা তাঁরা। গত বছরের শেষভাগে দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, অমদাবাদ, লখনউ, পুণে, কলকাতা ঘুরে ঘুরে অনুষ্ঠান করে সুরের জাদু ছড়িয়েছিলেন  দিলজিৎ। কলকাতা-সফরে  
তিলোত্তমার আনাচে কানাচে কখনও পায়ে হেঁটে কখনও বা হলুদ ট্যাক্সি চেপে বেড়াতে দেখা গিয়েছিল গায়ককে। কখনও হাওড়া ব্রিজ, কখনও দক্ষিণেশ্বর মন্দির, কখনও আবার গঙ্গার ঘাটে সময় কাটিয়েছেন। ঘুরে দেখেছেন উত্তর কলকাতার ফুলের বাজার। দিলজিতকে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসীও। সমাজ মাধ্যমে কলকাতা পরিদর্শনের মুহূর্ত তুলে ধরে একটি ভিডিও ভাগ করেন গায়ক। সেই ভিডিওতে জোড়েন গায়িকা মৌসুমী ভৌমিকের গান 'আমি শুনেছি সে দিন'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া