মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী ১১ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি। প্রথম লেগের ডার্বিতে সহজ জয় পেয়েছিল মোহনবাগান। তবে এবারের ডার্বির আগে ইস্টবেঙ্গল অনেক গোছানো। সে কথা স্বীকার করে নিচ্ছেন ফুটবলাররাও। তবে রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারার কারণে যুবভারতী থেকে সরে গিয়েছে ডার্বি। কোথায় ম্যাচ হবে তা এখনও সরকারি ভাবে ঘোষণা করেনি আইএসএল। সূত্রের খবর, গুয়াহাটিতে মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ম্যাচ কলকাতার বাইরে হলে যেতে পারবেন না অনেকেই। সমর্থকদের কথা ভেবে এবার নয়া ভাবনা মোহনবাগানের ফ্যান ক্লাব আল্ট্রাসের।
এদিন সোশ্যাল মিডিয়ায় আল্ট্রাস মোহনবাগানের তরফে জানানো হয়, আগামী ১১ জানুয়ারি ক্লাব লনে জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে কলকাতা ডার্বি। মোহনবাগান ক্লাবে একসঙ্গে বসেই বড় ম্যাচের মজা নিতে পারবেন সমর্থকরা। বড় পর্দায় ডার্বির সাক্ষী থাকতে পারবেন সকলেই। অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ক্লাব চত্বরে। বাইরে ম্যাচ হলে যেহেতু অনেকেই যেতে পারেন না সে কারণে ভালই ভিড় হবে এমনটাই আশা করা যাচ্ছে। হায়দরাবাদের ম্যাচের পর থেকেই ডার্বি মুডে এসে গিয়েছে সবুজ মেরুন। বড় ম্যাচের আগে ফিট হওয়ার আপ্রাণ চেষ্টায় পেত্রাতোস এবং স্টুয়ার্ট।
রবিবার ফিজিওর সঙ্গে টানা অনুশীলন করে গিয়েছেন দুই তারকা ফুটবলার। অন্যদিকে, বড় ম্যাচে গোল পাওয়ার আশায় রয়েছেন জেসন কামিংস। নতুন কোচ অস্কার ব্রুজোর অধীনে ইস্টবেঙ্গলও এখন অনেক গোছানো টিম। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইএসএলেও ভাল পারফর্ম করেছেন দিয়ামানতাকোসরা। ১১ জানুয়ারির আগে ইতিমধ্যেই ডার্বির রেশ দেখা যাচ্ছে ময়দানে। আর বড় পর্দায় ভার্চুয়াল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করায় উৎসাহ বাড়ছে সমর্থকদের মধ্যেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি