শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আর কয়েক দিন পর থেকে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তবে তার আগেই বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিনি! আপাতত চিকিৎসকের পরামর্শ মত বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন অভিনেত্রী।ছোটপর্দার এই পরিচিত অভিনেত্রী জানিয়েছেন কিছুদিন আগেই গল ব্লাডারে অস্ত্রোপচার হয়েছে তাঁর, তাই বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। তবে একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হয়েছিল তাঁকে। এদিকে গাড়ির চালক সেইমুহূর্তে না থাকায় নিজে গাড়ি চালিয়ে আর বেরোননি তিনি। বরং একটি বাইক বুক করেন। এরপরেই হয় বিপত্তি।
অভিনেত্রী জানিয়েছেন, বাইক চলছিল যথেষ্ট দ্রুত। এরপর হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই কোনও কিছুর ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি,! সেই সময়ে তাঁর দুই হাতেই চোট লাগে, এমনকি পড়েছে সেলাই-ও! যদিও দীপান্বিতার মতে, আঘাত তেমন গুরুতর নয়। তবে চিকিৎসকের পরামর্শ মত আপাতত বাড়িতে বিশ্রাম। অভিনেত্রী ও জানিয়েছেন, জ্যাকেট পরে ছিলেন বলে আঘাত গুরুতর হয়নি না হলে হয়তো বড় কিছু ক্ষতি হতে পারত। আপাতত সম্পূর্ণ সুস্থ হয়ে নতুন কাজ শুরুর অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। যদিও এই দুর্ঘটনা হয়েছে বেশ কিছুদিন আগে। বর্তমানে অনেকটাই ভাল আছেন তিনি।
প্রসঙ্গত, ওয়েব সিরিজে পা রাখছেন দীপান্বীতা রক্ষিত । এর আগে ধারাবাহিক 'তুঁতে' বা 'খুকুমণি হোম ডেলিভারি'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দিপান্বীতা। তিনি হয়ে উঠেছেন বাঙালির ঘরের মেয়ে। আর এবার ওয়েব সিরিজের পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। সিরিজের নাম 'মরীচিকা'। পরিচালনায় সুব্রত। দীপান্বিতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তী। সিরিজটি মুক্তি পাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি