শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ritwik Ghatak Titash Ekti Nadir Naam Veteran actor Prabir Mitra has breathed his last at a private hospital in Dhaka

বিনোদন | ৮১-তেই থামল পথ, ‘তিতাস’ এর পাড় ধরে না ফেরার দেশে ঋত্বিক ঘটকের নায়ক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ১৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: “তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস।স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়।” এই বিখ্যাত সংলাপ শোনা গিয়েছিল ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত ছবি তিতাস একটি নদীর নাম -এ। সেই ছবির-ই অন্যতম নায়ক প্রবীর মিত্র প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮১। গত রবিবার রাতে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান বাংলাদেশি অভিনেতা । প্রয়াত এই বাংলাদেশি অভিনেতার আরও একটি বড় পরিচয় রয়েছে। কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল কিশোর। 

 

গত ২২শে ডিসেম্বর থেকে ঢাকার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি  ছিলেন ঋত্বিক ঘটকের ছবির নায়ক। গত ৪ জানুয়ারি প্রবীর মিত্রের ছেলে মিথুন বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেছিলেন, "বাবার অবস্থা বেশি ভালো না। ওঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে, রক্ত ক্ষরণ হচ্ছে।' আরও জানা গিয়েছিল, প্রবীর মিত্রের  শারীরিক অবস্থা খারাপ দিকেই যাচ্ছিল ক্রমশ। রক্তক্ষরণ তো হচ্ছিল-ই, প্লেটলেটের সংখ্যাও কমে যাচ্ছিল । নতুন বছরের  শুরুতেই না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীর মিত্র।

 

প্রসঙ্গত,  ১৯৪৩ সালের ১৮ অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম হয় প্রবীর মিত্রর। অভিনেতা  পুরো নাম প্রবীর কুমার মিত্র। তাঁর বড় হওয়া পুরনো ঢাকায়, তিনি স্কুলজীবন  থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। সিনেমার দুনিয়ার তাঁর পথচলা শুরু  প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ ছবির হাত ধরে। ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তি  পেয়েছিল এই ছবি। তবে ৫৫ বছরের দীর্ঘ কেরিয়ারে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে  হাতেগোনা সিনেমাতেই অভিনয় করেছেন, তবে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছিল যখন  তিনি পরিচালক ঋত্বিক ঘটকের 'তিতাস একটি নদীর নাম'-এ অভিনয় করেন।
অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস অবলম্বনেই 'তিতাস একটি নদীর নাম' ছবিটি বানিয়েছিলেন ঋত্বিক। সেখানে কিশোর-এর চরিত্রে অভিনয় করে নজর  কেড়েছিলেন প্রবীর মিত্র। 

 

পর্দায় সর্বশেষ প্রধান চরিত্রে প্রবীর মিত্রকে দেখা গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা ছবিতে। পরবর্তী সময় তিনি চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন। ১৯৮২ সালে তিনি বড় ভাল লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া