মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২১ : ১৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকার ট্রফির মাঝপথেই অবসর ঘোষণা করে ভক্তদের হতবাক করে দিয়েছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে গাব্বায় তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর অশ্বিন তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ৩-১ ব্যবধানে পরাজিত হয়। গোটা সিরিজে অশ্বিন মাত্র একটি ম্যাচে অংশ নেন। অশ্বিনের এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না কেউই। শুধু একজন বাদে। অশ্বিনের এই অবসরের কথা আগে থেকেই অনুমান করেছিলেন তিনি। ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন এক ব্যক্তি।
সেই পোস্টের উত্তরে এক ভক্ত লিখেছিলেন, সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করবেন অশ্বিন। ভারতীয় স্পিনারের অবসর ঘোষণার পরে ভাইরাল হয়ে যায় সেই কমেন্টটি। ওই ব্যক্তির ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যাওয়ায় অনেকে মজা করে প্রশ্ন করেন, অশ্বিন কি তাঁর সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন? আরেকজন কমেন্টে মন্তব্য করেন, ‘আপনার ভবিষ্যদ্বাণী সত্যিই প্রশংসনীয়’।তবে এর উত্তরে সেই ব্যক্তি জানান যে এটা অত্যন্ত সহজ এবং যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী ছিল তাঁর কাছে। অন্যান্য ক্রিকেটপ্রেমীদের প্রতি তাঁর বক্তব্য, ছোট থেকে যদি খেলোয়াড়দের অনুসরণ করা যায় তবে তাঁদের ভালভাবেই বোঝা যায়।
ওই ব্যক্তির মতে, অশ্বিন সম্প্রতি বিদেশের মাটিতে ভারতের চতুর্থ পছন্দের স্পিনারে পরিণত হয়েছিলেন। পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। আসন্ন হোম সিরিজেও কুলদীপ ও সুন্দরই স্পিন আক্রমণ সামলাবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় টেস্ট দলে এক দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশেষত দেশের মাটিতে তাঁর দাপট ছিল রীতিমত নজরকাড়া। ১০৬টি টেস্ট, ১১৬টি ওডিআই এবং ৬৫টি টি২০আই খেলেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি