শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

icc thinks about two tier test system

খেলা | ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে নয়া টেস্ট সিরিজের ভাবনা আইসিসির

Rajat Bose | ০৬ জানুয়ারী ২০২৫ ২১ : ১৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে দ্বি–স্তরীয় টেস্ট সিরিজের কথা ভাবছে আইসিসি। তিন মহাশক্তিধর টেস্ট খেলিয়ে দেশগুলোকে নিয়ে এই সিরিজের ভাবনা শুরু হয়েছে আইসিসির অন্দরে। তিন ক্রিকেট খেলিয়ে দেশগুলোর সঙ্গে আইসিসি একটা চুক্তি করতে চাইছে। 


তিন দেশকে নিয়ে আরও বেশি টেস্ট সিরিজ করাই আইসিসির এখন পরিকল্পনা। সূত্রের খবর, চলতি মাসের শেষেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বৈঠক করবেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে।


তবে সবটাই হবে ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর। টেস্ট ক্রিকেটকে দুটো পর্বে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করবে আইসিসি। 
এদিকে ১২ জানুয়ারি মুম্বইয়ে হতে চলেছে বোর্ডের বিশেষ সাধারণ সভা। ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব পদে বসবেন দেবজিৎ সাইকিয়া। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর অন্তর্বর্তী সচিব হিসেবে কাজ চালাচ্ছিলেন তিনি। এবার পূর্ণ সময়ের জন্য সচিব হবেন। 


বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০১৬ সালে আইসিসি এরকম একটা প্রস্তাব দিয়েছিল। কিন্তু এতদিনেও তা বাস্তবায়িত হয়নি। এবার বোর্ড জানিয়েছে, ‘‌এরকম কোনও খবর এখনও শুনিনি। এখন বিশেষ সাধারণ সভার প্রস্তুতি চলছে। সেখানে অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে।’‌
এর আগে যখন এই প্রস্তাব এসেছিল তখন ভারত ছাড়াও বাংলাদেশ, জিম্বাবোয়ে বোর্ড এই দ্বি–স্তরীয় সিরিজের বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল এর ফলে আয় কমে যাবে। এছাড়াও যুক্তি ছিল, এই সিরিজ চালু হলে ছোট দলগুলো বড় দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ হারাবে। কিন্তু কয়েক বছর পর অনেক প্রাক্তন ক্রিকেটারই এই সিরিজ চালু করার দাবি করছেন। তার মধ্যে এক জন রবি শাস্ত্রী। এমনকী ইংরেজ অধিনায়ক বেন স্টোকস এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া