মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার ম্যাচে বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোল দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দেওয়ার কারণে ব্রাজিলিয়ান তারকাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচটি রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতলেও কড়া শাস্তির মুখে পড়তে পারেন ভিনিসিয়াস। লা লিগার নিয়ম অনুযায়ী চার থেকে বারো ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ঝুঁকি রয়েছে ভিনির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিনিসিয়াসের শাস্তি চার ম্যাচের ন্যূনতম পর্যায়ে থাকতে পারে। চার ম্যাচের নির্বাসন পেলে সুপারকোপা দি এসপানার সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন না ভিনি।
রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলেও বার্সেলোনা বা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে। ২০১৮ সালের জুলাই মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়াস এখনও পর্যন্ত ক্লাবের হয়ে ২৮৬টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৯৭টি গোল করেছেন এবং ৮৩টি অ্যাসিস্ট দিয়েছেন। সম্প্রতি তিনি ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে ২০২৪ সালের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। প্রসঙ্গ, মেস্টালায় ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়া ১-০ গোলে এগিয়ে ছিল। ২৭তম মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। কোর্তোয়া জাভি গুয়েরার শট দারুণভাবে রুখে দিলেও, রিবাউন্ড থেকে গোল করতে সফল হন ডুরো। প্রথমার্ধে মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ভাগ্য তাদের সঙ্গ দেয়নি স্প্যানিশ জায়েন্টের।
টুয়ামেনি এবং ভালভার্দে লং রেঞ্জ শটে সুযোগ তৈরি করার চেষ্টা করলেও তারা সফল হননি। সেবায়োসের পাস থেকে ভিনিসিয়াস একবার গোলকিপারের মুখোমুখি হলেও দিমিত্রিয়েভস্কি দুর্দান্ত সেভ করেন। দ্বিতীয়ার্ধে, দশজনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ ঘুরিয়ে দেয়। ৮৫তম মিনিটে মড্রিচ এবং ইনজুরি টাইমে বেলিংহামের গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন করে লস ব্ল্যাঙ্কোস। এই জয়ের মাধ্যমে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের পরেও ভিনিসিয়াসের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে চিন্তায় রয়েছে রিয়াল মাদ্রিদ শিবির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি