শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৪০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির বক্স অফিসে একচেটিয়া চলছে ‘খাদান’-এর আধিপত্য। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তার সাম্রাজ্য। একাধিক শো হাউসফুল। বহু বছর পর অ্যাকশন অবতারে দেবকে দেখে খুশি অনুরাগীরা। প্রায় ১০ বছর পর ‘খাদান’-এর মাধ্যমে মূল ধারার বাণিজ্যিক ছবিতে প্রত্যাবর্তন হয়েছে দেবের। ইতিমধ্যেই ১২ কোটির কাছাকাছি আয় করে ফেলেছে এই ছবি। ছবিতে দেব-যিশু সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরখা বিস্ত, জন ভট্টাচার্য, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীর মতো তারকারা।
‘খাদান’-এর প্রচারে এতটুকু ফাঁক রাখেননি দেব। ‘খাদান’ ছবির অন্য অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা নিয়ে দেব প্রতিদিন ছুটে বেড়িয়েছেন রাজ্যের এ-প্রান্ত থেকে ও প্রান্তে। নাচে-গানে-কথায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। পাশাপাশি সমাজমাধ্যম তো রইলই। মুক্তির প্রায় তিন সপ্তাহ পরেও এই ছবি ঘিরে মানুষের উৎসাহ দেখার মতো। খাদান-এর সাফল্যে দেবকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় সব নাম। তার মধ্যে রয়েছেন জিৎ-ও। খাদান-এর সাফল্যের পরপরই সমাজমাধ্যমে দেবকে শুভেচ্ছা জানিয়েছিলেন জিৎ। পাশাপাসি এও লিখেছিলেন “ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই|” শুভেচ্ছা জানিয়েছিলেন কোয়েল-ও।
নতুন পরিচালক @soojitduttarino, পরিচালিত #Khadaan, @idevadhikari @jisshusengupta#Idhikapaul #Barkhabisht #John #sneha ও অন্যান্য অভিনীত ছবির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো,
— Jeet (@jeet30) December 19, 2024
ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই |@surinderfilms & @devpl_official
এবার তাঁর 'সুপারস্টার জিৎদা'কে ধন্যবাদ জানালেন ‘খাদান’-এর শ্যাম মাহাতো। শুকনো খটখটে টেক্সট করে পাল্টা ধন্যবাদ জানিয়ে নয়। একেবারে অন্যভাবে। জিৎ এবং কোয়েল অভিনীত ছবি ‘১০০% লাভ’-এর জনপ্রিয় টাইটেল ট্র্যাকটি গান করে! সেই মুহূর্তের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট-ও করেছেন দেব। খাদান তারকাকে সঙ্গ দিলেন তাঁর ‘কিশোরী’ নায়িকা ইধিকা এবং ছবির দুই সুরকার রথীজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়। গলা মেলাতে দেখা গেল স্যাভিকেও। গানের সঙ্গে তাল ঠুকে আসন বাজানো থেকে জিৎ-এর মতো সেই গানের জনপ্রিয় একটি নাচের স্টেপ - কোনওকিছুই বাদ দিলেন না দেব।
https://www.facebook.com/reel/612944074742135
তবে নজর কেড়েছে সেসব শুরু করার আগে তাঁর জিৎদাকে 'সুপারস্টার' বলে সম্বোধন। সমাজমাধ্যমে যে এই ভিডিও ইতিমধ্যেই দারুণ ভাইরাল, তা বলার জন্য কোনও পুরস্কার নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি