মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অন্য ভূমিকায় দেখা যাবে বুমরাকে, বিজিটির পর এবার ভারতীয় পেসারকে নতুন দায়িত্ব দিতে চলেছে বোর্ড

Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ১৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে হারতে হয়েছে ভারতকে। ১০ বছর পর হাতছাড়া হয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। এরপরেই পরবর্তী বড় ইভেন্ট রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিজিটিতে ভারতের টপ অর্ডার বিশেষ করে সিনিয়রদের ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের ঝালিয়ে নিতে চাইছে বিসিসিআই। অন্যদিকে, ৩২ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট বুমরাকে দেখতে চাইছে বোর্ড।

 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হওয়ার কারণে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের অধিনায়ক হবেন রোহিত শর্মাই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কয়েক দিন পরেই বোর্ডের তরফে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হবেন হিটম্যানই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সাদা বলের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শুভমান গিলকে। এর আগে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে বিজিটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিডারশিপে পরিবর্তন দেখা যেতে পারে।

 

এক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরা। ২০২২ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি কেএল রাহুলকে সহায়তা করেছিলেন সহ অধিনায়ক হিসেবে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্ডার গাভাসকার ট্রফিতেও দুটি ম্যাচে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চাইছে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও পরামর্শ দেওয়া হয়েছে সিরিজে খেলার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া