শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After director Shiboprosad Mukherjee Jatiswar movie famed producer Rana Sarkar slams WBFJA

বিনোদন | Exclusive: ‘কে বা কারা চালনা করেন?’ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এবার বিস্ফোরক ‘জাতিস্মর’ প্রযোজক রাণা!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তারপরেই বেঁধেছে বিতর্ক। গতকাল অর্থাৎ রবিবার রাতেই এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার সব বিভাগ থেকে থেকে নিজেদের ছবি ও কলাকুশলীদের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার সেই তালিকায় জুড়ল জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক রাণা সরকারের নাম।  


রাণার প্রযোজনা সংস্থা ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে অনুরোধ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা থেকে তাঁদের প্রযোজনা সংস্থার ছবি ও কলাকুশলীদের যেন অন্তর্ভুক্ত না করা হয়। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়েছে তাঁদের সংস্থার কোনও লোগো, ছবির নাম, গান কিংবা ভিডিও এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অথবা কোথাও তিলমাত্র ব্যবহার না করা হয়।  কেন হঠাৎ এই বিবৃতি জারি করলেন 'জাতিস্মর' এর প্রযোজক? নেপথ্যের কারণ জানার জন্য রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। 

 

 

কাটা, কাটাভাবে, স্পষ্ট করে রাণা বললেন, “যে কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রযোজনা সংস্থা অথবা ছবির পরিচালক নিজের ছবি, কলাকুশলীদের নাম জমা দেবেন। তারপর সব আবেদনপত্র খতিয়ে দেখে, ভোটাভুটি করে জুরিরা বিচার করে মনোনয়ন তালিকা ঠিক করেন। অথবা কোনও অ্যাওয়ার্ডস সংস্থা যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ছবিকে মনোনয়ন দিতে চান তাহলে সেই ছবির নির্মাতাদের আগে থেকে জানিয়ে তাঁদের থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নিয়ে নেয়। এর কোনওটাই হয়নি, কোনওদিন হয় না ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা নির্বাচনের ক্ষেত্রে।”

 

সামান্য থেমে খানিক উষ্মা প্রকাশ করে রাণা আরও বলেন, “দেখুন, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। কিন্তু সম্মানটা অনেক বড়। একজন ছবি নির্মাতা খেটেখুটে ছবি তৈরি করেন। তাঁর সেই প্রোডাক্ট অন্য জায়গায় ব্যবহৃত হবে অথচ তাঁকে জানানো হবে না। এটা কোন দেশীয় নীতি? কোথাও এমন হয় না। আর একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এ আসলে কারা রয়েছেন? কে বা করা চালনা করেন? সারা বছর তাঁদের অন্য কোনও কর্মসূচী নেই। স্বাভাবিকভাবেই তাঁদের সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ কোনও স্বচ্ছতা-ই তো নেই! তাঁরা যে বোঝাপড়া করে কাউকে পুরস্কার দেবে না, তার গ্যারান্টি কে দেবে? শেষে বলব, স্বত্ব অধিকার আইনের কথা। সেটা কিন্তু মেনে চলছি আমরা। আশা করি, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ও তা মেনে চলবে!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া