মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কেন সিডনি টেস্ট থেকে বাদ পড়া নিয়ে মুখ খোলেন রোহিত? অদ্ভুত দাবি ভারতের প্রাক্তন তারকার

Sampurna Chakraborty | ০৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ সুতোর ওপর ঝুলছে। সিডনি টেস্ট থেকে বাদ পড়ার পর ক্রিকেট মহলে এটাই সবচেয়ে চর্চার বিষয়। রিপোর্টে দাবি করা হয়, রোহিতকে বাদ দেওয়া হয়েছে। জানানো হয়, নির্বাচকদের ভাবনায় আর নেই ভারত অধিনায়ক। সিডনি টেস্টের দ্বিতীয় দিন যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটান খোদ রোহিত। জানিয়ে দেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। খারাপ ব্যাটিং ফর্মের জন্য সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের। সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ইচ্ছে করেই সম্প্রচারকারী চ্যানেলকে এমন ইন্টারভিউ দেন রোহিত। কারণ সিডনি টেস্টে তাঁকে বাদ দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব যাচ্ছিল গৌতম গম্ভীরের ওপর। 

সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'ওর ইন্টারভিউ দেওয়ার আরেকটা কারণ আছে। জল্পনার অবসান ঘটাতে চেয়েছিল। আমার মনে হয়, রোহিতকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্তের জন্য গম্ভীর যাবতীয় কৃতিত্ব পাচ্ছিল। তাই ও বিষয়টা পরিষ্কার করতে চেয়েছিল। সত্যি বলতে, ওর ইন্টারভিউটা আমার খুব ভাল লেগেছে। যখন ও বলে, আরও একজন আউট অফ ফর্ম ব্যাটারকে দলের বাইরে রাখা যেত না। সেই কারণেই ও না খেলার সিদ্ধান্ত নিয়েছে।' তবে পাশাপাশি ভারতের প্রাক্তন তারকা জানিয়ে রাখলেন, নির্বাচকরা সিদ্ধান্ত নিয়ে ফেললে, লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ আর রোহিতের নিজের হাতে থাকবে না। মঞ্জরেকর বলেন, 'অনেক ক্রিকেটারই বলে, আমি নিজের ভবিষ্যৎ ঠিক করব। আমার মনে হয়, অবসর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতেই থাকে। কিন্তু অধিনায়ক এবং একজন প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেয়। সেটার সম্মান জানাতে হয় ক্রিকেটারদের। তুমি যতই তারকা হও না কেন, ভারতীর ক্রিকেটের স্বার্থে, নির্বাচকদের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত থাকে। অবসর একজন ক্রিকেটারের হাতে থাকে, কিন্তু ভারতের হয়ে খেলা নয়।' আর কি লাল বলের ক্রিকেটে দেখা যাবে রোহিতকে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া